দেশে গত ২৪ ঘণ্টায় হামে আরও তিন জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া হাম উপসর্গে দুই জনের মৃত্যু হয়েছে। ফলে একদিনে হাম ও হামের উপসর্গে আরও পাঁচজনের মৃত্যু হলো।
শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হামরোগীর সংখ্যা এক হাজার ১১৫ জন এবং গত ১৫ মার্চ থেকে ১৭ এপ্রিল পর্যন্ত সন্দেহজনক হামরোগীর সংখ্যা ২১ হাজার ৪৬৭ জন। এ সময় নিশ্চিত হামরোগীর সংখ্যা ১২৭ জন, গত ১৫ মার্চ থেকে ১৭ এপ্রিল পর্যন্ত নিশ্চিত হামরোগীর সংখ্যা তিন হাজার ১৯২ জন।
১৭ এপ্রিল পর্যন্ত সন্দেহজনক হাম রোগে হাসপাতালে ভর্তি হয়েছেন ১৩ হাজার ৮৯৮ জন। একই সময়ে সুস্থ হয়ে ছাড় পেয়েছেন ১১ হাজার ২৪৩ জন।






