জনপদ

রংপুরে ঘন কুয়াশার কারণে সড়ক দুর্ঘটনায় ৫ জনের মৃত্যু

রংপুরে ঘন কুয়াশার কারণে সড়ক দুর্ঘটনা, নিহত ৫. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘন কুয়াশার মধ্যে রংপুরে একটি বাস ও গাড়ির মধ্যে দুর্ঘটনা, আহত ও নিহতের খবর।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

রংপুরে ঘন কুয়াশার কারণে পৃথক ৩টি সড়ক দুর্ঘটনায় ৫ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও ২২ জন।

পুলিশ জানিয়েছে, আজ ৩১ জানুয়ারি শুক্রবার সকাল সাড়ে ৯টায় পীরগাছা নবদীগঞ্জ বাজার এলাকায় যাত্রীবাহী বাস ও থ্রি-হুইলারের মুখোমুখি সংঘর্ষে থ্রি-হুইলারের যাত্রী কাউনিয়া শ্যামপুর এলাকার মঞ্জু মিয়ার ছেলে শাহীন ও অজ্ঞাত দুই যুবকের মৃত্যু হয়।

সকাল সাড়ে ৭টার দিকে পীরগঞ্জ বড়দরগাহ হাইওয়ে থানার কাছে দুটি যাত্রীবাহী বাসের সংঘর্ষে সাতক্ষীরা জেলার কালিগঞ্জের আসলাম খান নামে একজন ব্যক্তি ঘটনাস্থলে নিহত হন। এ ঘটনায় আহত ২০ জনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

অন্যদিকে সকালে নগরীর নজিরহাট এলাকায় বাসের ধাক্কায় পথচারী গঙ্গাচড়া উপজেলার চাঁদনীপাড়ার বাসিন্দা মাসুদ মিয়া নিহত হয়েছেন।

বিষয়:ঘন কুয়াশা সড়ক দুর্ঘটনা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…