গাজার পশ্চিমতীরে ইসরায়েলি সেনাদের অভিযানে প্রাণ হারিয়েছে পাঁচজন ফিলিস্তিনি।
রয়টার্স জানিয়েছে, গতকাল (২৬ আগস্ট) সোমবার গাজার নূর শামস শরণার্থী শিবিরে ইসরায়েলি সেনারা অভিযান চালালে হতাহতের ওই ঘটনা ঘটে।
ইসরায়েলি সামরিক বাহিনী জানায়, তাদের বিমান শিবিরের একটি জঙ্গি অপারেশন কেন্দ্রে আঘাত করেছে এবং একটি অপহরণের খবরের পর সেনারা পৃথকভাবে রুট অবরোধ করছে এবং পশ্চিম তীরে তল্লাশি চালাচ্ছে।
এদিকে, জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস বলেছেন, লেবাননের দক্ষিণ সীমান্তে ইসরায়েল এবং হিজবুল্লাহ যুদ্ধে জড়িয়ে যাওয়ায় সংঘাত ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে।
উভয়পক্ষকে অবিলম্বে যুদ্ধ বন্ধের আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব।







