চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দিনাজপুরে সড়ক দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৮, আহত ২৫

শাহ আলম শাহী শাহ আলম শাহী
১১:৩৯ পূর্বাহ্ণ ০৫, জুলাই ২০২৪
- সেমি লিড, জনপদ, দিনাজপুর
A A
দুর্ঘটনায় নিহতের পরিবারের সদস্যরা শোক প্রকাশ করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

দিনাজপুরে আম বোঝাই ট্রাক ও নাবিল পরিবহনের মুখোমুখি সংঘর্ষে এক শিশুসহ ৬ জন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে আরও ২১ জন।

আজ শুক্রবার ৫ জুলাই সকাল ৬টায় দিনাজপুর-ঢাকা মহাসড়কের সদর উপজেলার শশরা ইউনিয়নের চকরামপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন—ট্রাকচালক ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলার মিত্রপাটি গ্রামের সুরা ইসলামের ছেলে হাসু (৩২), বাসের সুপারভাইজার দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার মিলরোড এলাকার লক্ষণ বাহাদুরের ছেলে রাজেশ বাহাদুর (৩০), ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার দানেশ আলীর ছেলে মোহাম্মদ আলী (৫২), দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার খোচনা গ্রামের মমিনুর ইসলামের মেয়ে সায়মা মেহনাজ (৫ মাস), বোচাগঞ্জ উপজেলার জাহিদ হাসানের মেয়ে বিভা (১০) ও দিনাজপুর সদর উপজেলার বিঞ্চপুর গ্রামের স্বদেশ রায় (২৩)।

Banglabid

দিনাজপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদ হোসেন ঘটনা নিশ্চিত করে জানান, ভোর আনুমানিক সাড়ে ৫ টায় শশরা ইউনিয়নের চকরামপুর এলাকায় ঢাকা থেকে ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলগামী নাবিল পরিবহনের একটি কোচের (ঢাকা মেট্রো ট-১৪-৪১৯০) সঙ্গে বিপরীতমুখী আম বোঝাই অপর একটি ট্রাকে (ঢাকা মেট্রো ট-১৭-০০৮৩) এর মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে ট্রাকের চালক হাসু  নিহত হয়। পরে আহত ২৫ জনকে উদ্ধার করে দিনাজপুর এম. আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় অজ্ঞাত দুই শিশুসহ আরও ৫ জন মারা যান। দুর্ঘটনা কবলিত কোচ ও ট্রাক পুলিশের হেফাজতে রয়েছে।

এবিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। তবে দুর্ঘটনায় জড়িত কাউকে আটক করা সম্ভব হয়নি।

অপরদিকে, দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়কের ফুলবাড়ীতে ট্রাকের সঙ্গে গরুবাহী ভটভটি (নছিমন) মুখোমুখি সংঘর্ষে ভটভটি চালকসহ দুজন নিহত হয়েছে। এ ঘটনায় ট্রাক চালকসহ ৪ জন আহত হয়েছে।

Reneta

শুক্রবার দুপুর ২টার দিকে দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়কের ফুলবাড়ী পৌর শহরের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সংলগ্ন উত্তর সুজাপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

এ ঘটনায় নিহতরা হলেন—জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার ধরঞ্জি ইউনিয়নের পারুইল গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে ভটভটি চালক মেনহাজুল (৪০) এবং একই থানার বালিঘাটা ইউনিয়নের নওনা গ্রামের গরু ব্যবসায়ী আমান (৪৫)।

পুলিশ ও স্থানীয়রা জানায়, শুক্রবার দুপুর ২টার দিকে ফুলবাড়ী থেকে একটি খালি ট্রাক দিনাজপুর অভিমুখে যাওয়ার সময় অপরদিক থেকে আসা আমবাড়ি হাট থেকে ৯টি গরু নিয়ে একটি ভটভটি (নছিমন) ফুলবাড়ী হয়ে পাঁবিবি যাওয়ার পথে ফুলবাড়ী শহরের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সংলগ্ন উত্তর সুজাপুর এলাকায় এলে মহাসড়কের বাঁক ঘুরতে গিয়ে গাড়ি দুটি মুখোমুখি সংঘর্ষ হয়। এতে উভয় গাড়ির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। এসময় ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে উপজেলা স্থাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরে এ ঘটনায় আহতদের অবস্থা গুরুতর হওয়ায় তাদের উন্নত চিকিৎসার জন্য দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠান।

বিষয়টি নিশ্চিত করে ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজার রহমান জানান, এ দুর্ঘটনায় ভটভটি (নছিমন) চালক মেনহাজুল ও গরু ব্যবসায়ী আমান ঘটনাস্থলেই নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত অবস্থায় ট্রাক চালক ও তিন গরু ব্যবসায়ীকে উদ্ধার করে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। গাড়ি দুটি পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ট্রাকদিনাজপুরবাস
শেয়ারTweetPin

সর্বশেষ

নেটফ্লিক্সে এই সপ্তাহের সেরা ১০, কোনগুলো রাখবেন ওয়াচলিস্টে?

আগস্ট ১৩, ২০২৬

গভীর রাতে টিলা কেটে মাটি বিক্রি, সিলেটে পুলিশের সাঁড়াশি অভিযানে আটক ৩

আগস্ট ১৩, ২০২৬

পাঁচ মাস পর দেশে ফিরলেন নেপালের সাবেক প্রধানমন্ত্রী শের বাহাদুর দেউবা

আগস্ট ১৩, ২০২৬

ব্র্যাক ইউনিভার্সিটিতে বাজেট পরবর্তী অর্থনৈতিক চ্যালেঞ্জ ও করণীয় নিয়ে আলোচনা

আগস্ট ১৩, ২০২৬

হাসানের চোখে সাফল্যের রহস্য কী

আগস্ট ১৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT