অপরাধ

টেকনাফে অপহৃত ৫ ব্যক্তি উদ্ধার

দুই অপহরণকারী আটক

অপহৃত ব্যক্তিদের উদ্ধার, পুলিশ ও সন্ত্রাসীদের গ্রেপ্তার. Channel i News - চ্যানেল আই নিউজ

টেকনাফে অপহৃত ৫ ব্যক্তি উদ্ধার, দুই অপহরণকারী আটক

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

টেকনাফের বাহারছড়ায় ৫ জন অপহৃত ব্যক্তিকে উদ্ধার করেছে কোস্টগার্ড। এ ঘটনায় দুই অপহরণকারীকে আটক করা হয়েছে।

মঙ্গলবার ২৩ সেপ্টেম্বর দুপুরে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান।

তিনি বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গত ২২ সেপ্টেম্বর সোমবার রাত ১০টায় কোস্ট গার্ড আউটপোস্ট বাহারছড়া কর্তৃক টেকনাফের বাহারছড়া কচ্চপিয়ার পাহাড়ি এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন ওই এলাকায় অপহরণকারীদের গোপন আস্তানা থেকে মুক্তিপণ আদায় ও মালয়েশিয়া পাচারের উদ্দেশ্যে বন্দী থাকা ৫ জন অপহৃত ব্যক্তিকে উদ্ধার করা হয়।

পরবর্তী সময়ে, উদ্ধারকৃত ব্যক্তিদের দেওয়া তথ্য মতে, আজ ২৩ সেপ্টেম্বর মঙ্গলবার সকাল ৯টায় দুই অপহরণকারীকে আটক করা হয়। উদ্ধারকৃত ব্যক্তিদের পরিবারের নিকট হস্তান্তর করা হয় এবং আটক অপহরণকারীদের বিরুদ্ধে  আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

বিষয়:কক্সবাজার

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…