কক্সবাজার

বঙ্গোপসাগরে ৫ জেলে নিখোঁজ

প্রেস ব্রিফিংয়ে দুই পুলিশ কর্মকর্তা ও একজন আটক ব্যক্তি. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রেস ব্রিফিং কক্ষে দুই পুলিশ কর্মকর্তা ও একজন আটক ব্যক্তি উপস্থিত।. Channel i News – চ্যানেল আই নিউজ

বঙ্গোপসাগরে জেলেদের কুপিয়ে আহত ও ৫ জেলে নিখোঁজের ঘটনায় সন্দেহভাজন এক জলদস্যুকে গ্রেপ্তার করেছে র‍্যাব। শনিবার  রাতে কক্সবাজার সদরের খুরুশকুল এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত আলিম নূর ওরফে আলমগীর (৩৯) খুরুশকুল মনুপাড়ার মোহাম্মদ হাসেমের ছেলে।

আজ রোববার সন্ধ্যা সাড়ে ৬টায় বিষয়টি নিশ্চিত করে র‍্যাব-১৫ এর সিনিয়র সহকারী পরিচালক অতিরিক্ত পুলিশ সুপার মো. আবু সালাম চৌধুরী বলেন, গত ১৭ ফেব্রুয়ারি বরগুনার বঙ্গোপসাগরে এফবি ভাই ভাই নামের একটি মাছ ধরার ট্রলার পটুয়াখালীর মহিপুর থানা এলাকা হতে যাত্রা শুরু করে।

ট্রলারটি ৮/৯ ঘণ্টা চলার পর পটুয়াখালীর রাঙ্গাবালী থানাধীন সোনারচরের পূর্ব পার্শ্বে বঙ্গোপসাগরের গভীর জলরাশিতে পৌঁছালে পিছন দিক থেকে ২০/২৫ জনের জলদস্যু বোঝাই ট্রলার সেটিতে ধাক্কা দিয়ে গতিরোধ করে ডাকাতি ও লুটতরাজ করে। জলদস্যুরা মাঝিদের এলোপাথারি কুপিয়ে রক্তাক্ত ও জখম করে তাদের টাকা, জাল, জ্বালানি তেল ও সঙ্গে থাকা মোবাইল ফোন নিয়ে যায়।

তিনি আরও বলেন, জলদস্যুদের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য নয় জন জেলে সাগরে লাফ দেয়। এতে চারজন জেলে ফিরে আসে এবং বাকি পাঁচজনের সন্ধান পাওয়া যায়নি।

সালাম চৌধুরী জানান, আলমগীর তার সহযোগী অপরাধীদের নিয়ে সমুদ্র এলাকায় চলাচলকারী নৌযানে ডাকাতি, অপহরণপূর্বক মুক্তিপণ দাবি, গুম, হত্যাসহ বিভিন্ন অপরাধ সংঘটিত করে থাকে।

গ্রেপ্তার জলদস্যুর বিরুদ্ধে রুজুকৃত ডাকাতি মামলায় পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেয়ার জন্য পটুয়াখালীর রাঙ্গাবালী থানায় হস্তান্তর করা হয়েছে।

বিষয়:জলদস্যু জেলে বঙ্গোপসাগর র‌্যাব র‌্যাব-১৫

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…