বাংলাদেশ

‘শহীদি মার্চ’ থেকে ৫ দাবি জানাল ছাত্র-জনতা

শহীদ দিবসের সমাবেশে ছাত্র-জনতার বিশাল মিছিল ও পতাকা প্রদর্শনী. Channel i News - চ্যানেল আই নিউজ

শহীদ দিবসের স্মরণে ছাত্র-জনতার বিশাল মিছিল, পতাকা ও ব্যানার নিয়ে রাস্তায় উপস্থিত।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে ‘স্বৈরাচারী’ শেখ হাসিনার পতনের এক মাস পূর্তিতে শহীদদের স্মরণে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আয়োজনে ছাত্র-জনতার ‘শহীদি মার্চ’ পালিত হয়েছে। এই কর্মসূচি থেকে অন্তর্বতী সরকারের কাছে ৫ দাবি জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্রনেতারা।

বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যের সামনে থেকে শহীদি মার্চের পদযাত্রা শুরু করেন শিক্ষার্থীরা। এতে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ ঢাকার বিভিন্ন বিশ্ববিদ্যালয়, কলেজ, কারিগরি, মাদরাসা ও স্কুলের শিক্ষার্থী ও সাধারণ মানুষ অংশগ্রহণ করেন৷

বৈষম্যবিরোধী ছাত্রনেতারা বলেন, জুলাইয়ের স্পিরিডকে ধরে রেখে সারা দেশের ছাত্রজনতাকে একতাবদ্ধ থাকতে হবে।

‘শহীদি মার্চ’ কর্মসূচি থেকে বর্তমান অন্তর্বতী সরকারের কাছে ৫টি দাবি জানিয়েছেন ছাত্র-জনতা।

দাবিগুলো হলো:
এক. কাউকে ফ্যাসিবাদি শক্তি হয়ে ক্ষমতায় আসতে দেয়া যাবে না; ২.শহীদ পরিবারগুলোকে আর্থিক ও আইনি সহযোগিতা দ্রুত সময়ের মধ্যে প্রদান করতে হবে; ৩. ফ্যাসিস্টের দোসরদের চিহ্নিত করে অনতিবিলম্বে বিচারের আওতায় আনতে হবে; ৪. গণভবনকে জুলাই স্মৃতি যাদুঘর ঘোষণা করতে হবে; এবং ৫.রাষ্ট্র পুনর্গঠনের রোডম্যাপ দ্রুত ঘোষণা করতে হবে।

বিষয়:‘শহীদি মার্চ’ ৫ দাবি ৫ সেপ্টেম্বর অন্তর্বতী সরকার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…