অপরাধ

বিশেষ অভিযানে কিশোর গ্যাংয়ের ৫ সক্রিয় সদস্যকে গ্রেপ্তার

কিশোর গ্যাংয়ের ৫ সদস্য গ্রেপ্তার, পুলিশি অভিযানে ধরা. Channel i News - চ্যানেল আই নিউজ

অভিযানে গ্রেপ্তার কিশোর গ্যাংয়ের ৫ সদস্যের ছবি, পুলিশ সদস্যরা উপস্থিত।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

আদাবরের বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে নানা অপরাধে জড়িত কিশোর গ্যাংয়ের আরও পাঁচ সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে ডিএমপির আদাবর থানা পুলিশ।

গ্রেপ্তাররা হলেন শরীফুল, শ্রী সাগর, মো. ছাইদুল, হৃদয় ও রেজাউল।

গতকাল শনিবার বিকাল পাঁচটা থেকে রাত ১০টা পর্যন্ত আদাবর থানার সুনিবিড় হাউজিং ও নবোদয় হাউজিং এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

আজ রোববার বিকেলে ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপ পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।

আদাবর থানা সূত্রে জানা যায়, আদাবরের সুনিবিড় হাউজিং ও নবোদয় হাউজিং এলাকায় পাঁচ ঘন্টা ব্যাপী বিশেষ অভিযান পরিচালনা করে কিশোর গ্যংয়ের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করে আদাবর থানার একটি চৌকস টিম।

আদাবর থানা পুলিশ আরো জানা যায়, গ্রেপ্তার এই কিশোর গ্যাংয়ের সদস্যদের নামে রাজধানীর আদাবরসহ বিভিন্ন থানায় চাঁদাবাজি, চুরি, ছিনতাই, দস্যুতার চেষ্টার একাধিক মামলা রয়েছে।

তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন। কিশোর গ্যাংয়ের সাথে জড়িত অন্যান্যদের গ্রেপ্তরে অভিযান অব্যাহত রয়েছে।

গত শুক্রবার (৩১ জানুয়ারি) বিশেষ অভিযান পরিচালনা করে কিশোর গ্যাংয়ের সাথে জড়িত আটজন সদস্যকে গ্রেফতার করেছিল আদাবর থানা পুলিশ।

বিষয়:আদাবর থানা পুলিশ কিশোর গ্যাং বিশেষ অভিযান

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…