রাজধানীসহ বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত

ভূমিকম্পের কেন্দ্রস্থল ও এর প্রভাবের জন্য চিত্র, ঢাকার কাছাকাছি এলাকা দেখানো হয়েছে।. Channel i News – চ্যানেল আই নিউজ
রাজধানী ঢাকাসহ দেশের কয়েকটি স্থানে ভূমিকম্প অনুভূত হয়েছে। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানিয়েছে এই ভুমিকম্পের মাত্রা ছিল ৫ দশমিক ৫।
আজ (২ ডিসেম্বর) শনিবার সকাল ৯টা ৩৫ মিনিটে রাজধানীসহ বিভিন্ন স্থানে এই ভূমিকম্প অনুভূত হয়।
যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস তথ্য অনুযায়ী, ভূমিকম্পের উৎপত্তিস্থল লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলা থেকে ৮ কিলোমিটার পূর্ব-উত্তর-পূর্ব এলাকায় ভূপৃষ্ঠ থেকে ৩৮ দশমিক ৫ কিলোমিটার গভীরে।
চট্টগ্রাম, রাজশাহী, সিলেট, রংপুর, চুয়াডাঙ্গা, নোয়াখালী, কুষ্টিয়াসহ দেশের বিভিন্ন জায়গায় ভূমিকম্প অনুভূত হওয়ার খবর পাওয়া গেছে। তবে এতে কোন হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…






