বাংলাদেশ

৪৯তম বিসিএসের লিখিত পরীক্ষার দায়িত্বে ১৯৪ নির্বাহী ম্যাজিস্ট্রেট

Candidates taking written exam at 49th BCS exam hall in Bangladesh. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবি: সংগৃহীত

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

৪৯তম বিসিএসের (বিশেষ) প্রিলিমিনারি পরীক্ষার (এমসিকিউ টাইপ) আইনশৃঙ্খলা রক্ষায় ১৯৪ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ দিয়েছে সরকার। আগামী শুক্রবার (১০ অক্টোবর) অনুষ্ঠিত হবে এই পরীক্ষা।

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) রাতে জনপ্রশাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে। নিয়োগপ্রাপ্ত সবাই সিনিয়র সহকারী সচিব পদমর্যাদার কর্মকর্তা।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, ১০ অক্টোবর সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত রাজধানীর ১৮৪টি হলে একযোগে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষার সময় প্রতিটি কেন্দ্রে ভেতরে ও বাইরে আইনশৃঙ্খলা রক্ষায় একজন করে মোট ১৮৪ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করবেন।

এছাড়া বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (বিপিএসসি) সচিবালয়ের কন্ট্রোল রুমে দায়িত্ব পালনের জন্য আরও ১০ জন নির্বাহী ম্যাজিস্ট্রেটকে নিয়োগ দেওয়া হয়েছে।

‘মোবাইল কোর্ট আইন, ২০০৯’-এর ৫ ধারার বিধান অনুযায়ী পরীক্ষাকালীন সংশ্লিষ্ট কেন্দ্র ও এলাকায় এসব ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করবেন।

এছাড়া নিয়োগপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেটদের আগামী ৬ অক্টোবর সকাল ১১টায় সরকারি কর্ম কমিশন সচিবালয়ের ৭১ মিলনায়তনে ব্রিফিং সেমিনারে উপস্থিত থাকতে হবে। পরীক্ষার দিন ভোর ৪টায় সচিবালয়ে রিপোর্ট করারও নির্দেশনা দেওয়া হয়েছে প্রজ্ঞাপনে।

বিষয়:৪৯তম বিসিএস নিয়োগ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…