বাংলাদেশ

৪৪তম বিসিএস’র চূড়ান্ত ফলাফল ৩০ জুনের মধ্যে

বাংলাদেশ সরকারী কর্ম কমিশনের লোগো, সরকারি চাকরির বিজ্ঞপ্তি. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ সরকারী কর্ম কমিশনের অফিস ভবন ও লোগো, সরকারি চাকরির জন্য বিজ্ঞপ্তি প্রকাশ।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

৪৪তম বিসিএস এর চূড়ান্ত ফলাফল আগামী ৩০ জুনের মধ্যে প্রকাশ করা হবে।

আজ মঙ্গলবার ৮ এপ্রিল সরকারি কর্ম কমিশন পিএসসি’র প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান শেষে এ তথ্য জানান পিএসসি চেয়ারম্যান মোবাশ্বের মোনেম।

তিনি বলেন, আমরা ৪৪তম বিসিএস দ্রুত শেষ করার জন্য গুরুত্ব দিয়ে কাজ করছি। ৪৪তম বিসিএসের ভাইভা ১৭ জুনের মধ্যে শেষ করা হবে। ৩০ জুনের মধ্যে ৪৪তম বিসিএস-এর চূড়ান্ত ফল প্রকাশ করা হবে।

৪৪তম বিসিএস এর বিজ্ঞপ্তিতে বলা হয়েছিল, এই বিসিএস-এ বিভিন্ন ক্যাডারে ১ হাজার ৭১০ জন কর্মকর্তা নেওয়া হবে। এর মধ্যে প্রশাসন ক্যাডারে ২৫০ জন, পুলিশ ক্যাডারে ৫০, পররাষ্ট্র ক্যাডারে ১০, আনসার ক্যাডারে ১৪, নিরীক্ষা ও হিসাবে ৩০, কর ক্যাডারে ১১, সমবায়ে ৮, রেলওয়ে পরিবহন ও বাণিজ্যিকে ৭, তথ্যে ১০, ডাকে ২৩, বাণিজ্যে ৬, পরিবার পরিকল্পনায় ২৭, খাদ্যে ৩, টেকনিক্যাল ক্যাডারে ৪৮৫ ও শিক্ষা ক্যাডারে ৭৭৬ জন নেওয়া হবে।

৪৪তম বিসিএস-এ মোট আবেদন করেছিলেন ৩ লাখ ৫০ হাজার ৭১৬ জন।

বিষয়:ফলাফল বিসিএস

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…