আন্তর্জাতিক

ইসরায়েলের সাথে চলমান সংঘাতে ইরানে নিহত ৪৩০

বিপর্যস্ত ভবনের ধ্বংসের দৃশ্য, ধ্বংসস্তূপ ও ধোঁয়া. Channel i News - চ্যানেল আই নিউজ

ধ্বংসপ্রাপ্ত ভবনের ধ্বংসস্তূপ ও ধোঁয়া, শহরের ধ্বংসপ্রাপ্ত অংশের ছবি, জরুরি পরিস্থিতি ও উদ্ধার কাজ চলছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

গত ১৩ জুন ইসরায়েলি হামলা শুরু হওয়ার পর থেকে ইরানে কমপক্ষে ৪৩০ জন নিহত হয়েছে। এছাড়াও এই সংঘাতে অন্তত সাড়ে তিন হাজার ইরানের নাগরিক আহত হয়েছে বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়।

শনিবার (২১ জুন) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়, ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয় সূত্রে স্থানীয় নূর সংবাদ সংস্থা এ তথ্য নিশ্চিত করে।

প্রতিবেদনে বলা হয়, কয়েকদিনের মধ্যে ইরানে মৃতের সংখ্যা সম্পর্কে এটি প্রথম সরকারি আপডেট।

এরআগে, ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয় গত রোববার জানিয়েছিল, সংঘাতে কমপক্ষে ২২৪ জন নিহত হয়েছে। তবে একটি মানবাধিকার গোষ্ঠী, হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্টস নিউজ এজেন্সি শুক্রবার ৬৫৭ জন নিহতের তথ্য জানায়।

এদিকে ইসরায়েল জানিয়েছে, সংঘাত শুরু হওয়ার পর থেকে সেখানে ২৫ জন নিহত হয়েছে, যার মধ্যে একজন হৃদরোগে আক্রান্ত ছিলেন। আর আহত হয়েছেন দুই হাজার ৫১৭ জন।

বিষয়:ইরান ইরান-ইসরায়েল যুদ্ধ ইরান-ইসরায়েল সংঘাত

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…