ক্রিকেট

সৌদি ক্লাব আল হিলালের সঙ্গে মেসির চুক্তি ‘হয়ে গেছে’

মেসি ফুটবল জার্সিতে উল্লাসে, মাঠে খেলা চলাকালীন. Channel i News - চ্যানেল আই নিউজ

আর্জেন্টিনা ফুটবল দলের তারকা খেলোয়াড় মেসি খেলার সময় উল্লাসে থাকছেন, মাঠে দর্শকদের মাঝে।. Channel i News – চ্যানেল আই নিউজ

সৌদি আরবের ক্লাব আল হিলালে যাচ্ছেন লিওনেল মেসি, এমন খবর হরহামেশাই আসছিল। আবার খারিজও হয়ে যাচ্ছিল। এবার বার্তা সংস্থা এএফপি দাবি করল, ৪০০ মিলিয়ন পাউন্ডে সাতবারের ব্যালন ডি’অর জয়ী আর্জেন্টাইন মহাতারকার সঙ্গে চুক্তি সেরে ফেলেছে আল হিলাল।

মেসি মধ্যপ্রাচ্যের দেশটিতে খেলতে রাজি হয়েছেন, ৪০০ মিলিয়ন পাউন্ডের ‘ডিল ডান’, প্রতিবেদনে লেখা হয়েছে এমনই। এমন হলে মেসি সর্বোচ্চ বেতনভোগী ফুটবলার হিসেবে চিরপ্রতিদ্বন্দ্বী ক্রিস্টিয়ানো রোনালদোর চেয়ে এগিয়ে থাকবেন। চড়া বেতনে কাতার বিশ্বকাপের পর সিআর সেভেন সৌদির আরেক ক্লাব আল নাসেরে নাম লিখিয়েছেন।

পিএসজির সঙ্গে চুক্তি না বাড়ালে ৩৫ বর্ষী আর্জেন্টাইন বার্সেলোনায় ফিরতে পারেন, এমন খবরও বাজারে ছিল। কাতালান ক্লাবটির আর্থিক অবস্থা যদিও মেসির প্রত্যাবর্তনের বাস্তবতার বিপক্ষে কথা বলেছে। মেজর সকার লিগের ইন্টার মিয়ামিও মেসিকে পেতে আগ্রহী ছিল। এর মাঝেই খবর এলো আল হিলালকে নিয়ে। যদিও আনুষ্ঠানিকভাবে মেসি-আল হিলাল বা পিএসজি এখনও মুখ খোলেনি।

বিষয়:আর্জেন্টিনা আল হিলাল পিএসজি লিওনেল মেসি সৌদি আরব

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…