চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রতারণার অভিযোগে সমবায় সমিতির ৪০০ কোটির সম্পদ ক্রোক

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:৩৫ অপরাহ্ন ২০, জুলাই ২০২৫
জনপদ, জামালপুর
A A

প্রতারণা করে সাধারণ মানুষের কাছ থেকে অর্থ আত্মসাতের ঘটনায় আলোচিত জামালপুরের মাদারগঞ্জ আল-আকাবা বহুমুখী সমবায় সমিতির প্রায় ৪০০ কোটি টাকার সম্পত্তি ক্রোক করেছে অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। 

রোববার (২০ জুলাই) সিআইডির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সিআইডির ফাইন্যান্সিয়াল ক্রাইম ইউনিট জানায়, সমবায় সমিতির পরিচালকদের নামে ও প্রতিষ্ঠানের মালিকানায় থাকা এসব সম্পত্তির পরিমাণ প্রায় ৩ হাজার ১১৩ শতাংশ।

বিজ্ঞপ্তিতে বলা হয়, নামের মধ্যে ‘সমবায়’থাকলেও মূলত ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করত এই প্রতিষ্ঠান। প্রতি লাখে মাসে ১ হাজার ২০০ থেকে ১ হাজার ৫০০ টাকা মুনাফার লোভ দেখিয়ে ১৩-১৪ হাজারেরও বেশি গ্রাহকের কাছ থেকে বিপুল অঙ্কের আমানত সংগ্রহ করে তারা। শুরুর দিকে সীমিত পরিসরে মুনাফা প্রদান করলেও পরবর্তীতে তা বন্ধ করে সমবায়ের মালিক ও কর্মকর্তারা আত্মগোপনে চলে যান।

ক্রোককৃত সম্পত্তির মধ্যে রয়েছে সদর থানার গহেরপাড়া মৌজায় ১৫ একর জমির উপর নির্মিত ‘আলফা অস্ট্রোবিকস’, গাজীপুর জেলার দক্ষিণ সালনা এলাকায় ৩৫০ শতাংশ জমির উপর স্থাপিত ‘আলফা ড্রেসওয়্যার’, ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকায় ‘আলফা ডেভলপার’ ও ‘আলফা ড্রেসওয়্যার’ এর নামে ৯টি প্লট।

এছাড়াও ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুর এবং জামালপুর জেলার বিভিন্ন জায়গায় আরও বহু স্থাবর সম্পত্তি।

Reneta

সিআইডির ফাইন্যান্সিয়াল ক্রাইম ইউনিটের বিশেষ পুলিশ সুপার মোহাম্মদ আবুল কালাম আজাদ জানিয়েছেন, তদন্তকারী কর্মকর্তা পুলিশ পরিদর্শক মো. ছায়েদুর রহমানের আবেদনের প্রেক্ষিতে জামালপুরের বিজ্ঞ সিনিয়র স্পেশাল দায়রা জজ আদালত গত ৯ জুলাই এসব সম্পত্তি ক্রোকের আদেশ দেন।

এছাড়া, অভিযুক্ত ব্যক্তিদের বিদেশ গমনে নিষেধাজ্ঞাও জারি করা হয়েছে।

মানিলন্ডারিং প্রতিরোধ আইনে মামলা দায়েরের জন্য সিআইডির তদন্ত কার্যক্রম চূড়ান্ত পর্যায়ে রয়েছে

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ৪০০ কোটিরপ্রতারণার অভিযোগেসমবায় সমিতিসম্পদ ক্রোক
শেয়ারTweetPin

সর্বশেষ

ঘানা লিগের চেলসির টিম বাসে ডাকাতের হামলা, ফুটবলার নিহত

এপ্রিল ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২৪: মার্সেল পণ্য কিনে ১০ লাখ টাকা জয়ের সুযোগ

এপ্রিল ১৩, ২০২৬

‘শুধু সিনেমা করে আমি সার্ভাইভ করতে পারবো না’

এপ্রিল ১৩, ২০২৬

দেশে হাম ও উপসর্গ নিয়ে আরও ৭ শিশুর মৃত্যু

এপ্রিল ১৩, ২০২৬

বৈশাখে সুরের ঝড়, কোক স্টুডিওর বড় চমক!

এপ্রিল ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT