অপরাধ

নারায়ণগঞ্জে শিশু হত্যা মামলায় ৪ জনের মৃত্যুদণ্ড

নিহত শিশুর পরিবারের সদস্যরা আদালত ভবনের সামনে. Channel i News - চ্যানেল আই নিউজ

নিহত শিশুর পরিবারের সদস্যরা আদালত ভবনের সামনে দাঁড়িয়ে আছেন, ঘটনাস্থলের আশেপাশে পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী উপস্থিত।. Channel i News – চ্যানেল আই নিউজ

নারায়ণগঞ্জের রূপগঞ্জের ১০ বছরের শিশু জয়ন্ত হত্যা মামলায় চারজনের মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। মঙ্গলবার ৫ মার্চ দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক উম্মে সরাবন তহুরা এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার মামলার এক আসামি উপস্থিত থাকলেও অন্য তিনজন ছিলো পলাতক।

দণ্ডপ্রাপ্তরা হলেন, রূপগঞ্জের মঙ্গলখালি এলাকার শাহিন, বলাই নগরের আলমগীর, বানিয়াদি এলাকার অনিক চন্দ্র দাস এ আশিক চন্দ্র দাস। তাদের অনিক ছাড়া অন্যরা পলাতক।

পুলিশ জানায়, ২০১৮ সালের ৫ জুন রাত ৮টার দিকে রূপগঞ্জের বানিয়াদী ঋষিপাড়া এলাকার বাড়ি থেকে নিখোঁজ হয় ১০ বছরের শিশু শ্রী জয়ন্ত চন্দ্র দাশ। পরদিন শিশুটিকে পরিবারের কাছে ফিরিয়ে দিতে পাঁচ লাখ টাকা মুক্তিপণ চেয়ে ফোন করে আসামিরা। তবে টাকা দিতে অপারগতা জানায় জয়ন্তর পরিবার। নিখোঁজের দুইদিন পর হাত-পা বাঁধা অবস্থায় ঋষিপাড়া এলাকায় একটি পরিত্যক্ত ঘর থেকে শিশুটি লাশ উদ্ধার করে পুলিশ।

এ ঘটনায় শিশুটির বাবা রূপগঞ্জ থানায় ৫ জনের বিরুদ্ধে হত্যা মামলা করে। সে মামলায় বারো জনের সাক্ষ্যশেষে আদালত মামলার চার আসামিকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।

এছাড়া মামলা বিচারাধীন অবস্থায় সুমন নামে এক আসামি মারা গেছে। পাশাপাশি পলাতক আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আদালত।

ঘটনার প্রায় ছয় বছর হলেও আদালত দোষীদের শাস্তি দেয়ায় সন্তুষ্ট নিহত শিশুর পরিবার। তাদের দাবি দ্রুত যেন রায় কার্যকর করা হয়।

বিষয়:নারায়ণগঞ্জ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…