জনপদ

প্রাইভেটকার উল্টে ৪ যাত্রী নিহত

প্রাইভেটকার উল্টে ৪ যাত্রী নিহতের ঘটনা, আহত ও উদ্ধারকার্য চলছে. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রাইভেটকার উল্টে ৪ যাত্রী নিহতের ঘটনাস্থলে উদ্ধারকার্য ও আহতদের চিকিৎসা চলছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

পাবনায় একটি প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে গাছ ও বিদ্যুতের খুঁটির সাথে ধাক্কা লেগে ঘটনাস্থলেই ৪ জন নিহত হয়েছেন। এছাড়া গুরুতর আহত হয়েছেন আরও তিন যাত্রী।

বৃহস্পতিবার (৪ জু্লাই) বৃহস্পতিবার রাত ৯টার দিকে পাবনা-ঈশ্বরদী মহাসড়কের দাশুড়িয়া পল্লীবিদ্যুৎ অফিসের সামনে এ দুর্ঘটনা ঘটে।

পাবনা-ঈশ্বরদী হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বেলাল উদ্দিন জাহাঙ্গীর ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, রাত ৯টার দিকে ঈশ্বরদী থেকে একটি প্রাইভেট কারে কয়েকজন পাবনার দিকে যাচ্ছিলেন। কারটি পাবনা-ঈশ্বরদী মহাসড়কের দাশুড়িয়া ডিগ্রিপাড়া মহিলা কলেজ ও পল্লীবিদ্যুৎ অফিসের সামনে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন এবং কারটি রাস্তার পাশের একটি গাছের সাথে ও বিদ্যুতের খুটির সাথে ধাক্কা লাগে।

তিনি বলেন, এতে ঘটনাস্থলেই ৪ জন নিহত হয়েছেল। এছাড়াও গুরুতর আহত তিনজনকে উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করানো হয়। পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার কাজ চালাচ্ছে।

বিষয়:দুর্ঘটনা পাবনা সড়ক দুর্ঘটনা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…