বাংলাদেশ

আরও ৪ পুলিশ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

বাংলাদেশ পুলিশ সদস্যদের ইউনিফর্ম ও ব্যাজ দেখা যাচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ পুলিশ সদস্যরা ইউনিফর্ম পরিহিত অবস্থায়, তাদের পোষাক ও ব্যাজ স্পষ্ট দেখা যাচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

আরও ৪ পুলিশ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে। 

আজ রোববার ২২ সেপ্টেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জারি করা পৃথক চার প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়েছে।

অবসরে পাঠানো কর্মকর্তারা হলেন- এডিশনাল আইজি দেবদাস ভট্টাচার্য, ডিআইজি একেএম হাফিজ আখতার, বশির আহমেদ ও এসপি মিজানুর রহমান।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, সরকারি চাকরি আইন, ২০১৮ (২০১৮ সালের ৫৭ নম্বর আইন) এর ৪৫ ধারার বিধান অনুযায়ী জনস্বার্থে সরকারি চাকরি থেকে অবসরে পাঠানো হলো। পাশাপাশি অবসর হওয়া কর্মকর্তারা বিধি অনুযায়ী অবসরজনিত সুবিধাদি প্রাপ্য হবেন বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, জনস্বার্থে জারি করা এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।

বিষয়:কর্মকর্তা পুলিশ পুলিশ কর্মকর্তা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…