রাষ্ট্র সংস্কার কার্যক্রম এগিয়ে নিতে ছয়টি পূর্ণাঙ্গ কমিশন গঠন করে কাজ শুরুর পর আরও চারটি কমিশন করেছে অন্তর্বর্তী সরকার।
বৃহস্পতিবার (১৭ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।
চারটি সংস্কার কমিশনের মধ্যে স্বাস্থ্য কমিশনের প্রধান জাতীয় অধ্যাপক ডা এ কে আজাদ খান, গণমাধ্যম সংস্কার কমিশনে কামাল আহমেদ, শ্রমিক অধিকার কমিশনে সুলতান উদ্দীন আহমেদ এবং নারীবিষয়ক সংস্কার কমিশনের প্রধান করা হয়েছে শিরিন হককে।
এর আগে রাষ্ট্র সংস্কারে নির্বাচন, পুলিশ প্রশাসন, বিচার বিভাগ দুর্নীতি, দমন কমিশন, জনপ্রশাসন ও সংবিধান সংস্কারের কমিশন করেছে সরকার।







