বাংলাদেশ

যাত্রাবাড়ীতে বাসার এসি বিস্ফোরণে একই পরিবারের ৪ জন দগ্ধ

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের বহির্মুখী দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট (ফাইল ছবি)

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

রাজধানীর যাত্রাবাড়ীতে একটি বাসায় শীতাতপ নিয়ন্ত্রিত যন্ত্র এসি বিস্ফোরণে একই পরিবারের চারজন দগ্ধ হয়েছেন। তাদের ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

শুক্রবার রাত দেড়টার দিকে ধলপুর বউবাজার লিচুবাগান মসজিদের পাশের একটি ভবনের ৭ম তলায় এই ঘটনা ঘটে।

দগ্ধরা হলেন- মো. তুহিন হোসেন (৩৮), তার স্ত্রী ইবা আক্তার (৩০), দুই ছেলে তাওহীদ (৭) ও তানভীর (৯)। তুহিন মোতালেব প্লাজায় একটি মোবাইল সার্ভিসিং দোকানে কাজ করেন। তাদের বাড়ি মাদারীপুরের সদর উপজেলায়।

দগ্ধ ইবার বোন ফারজানা আক্তার জানান, বাসায় পরিবারটির ওই চার সদস্য থাকেন। শুক্রবার রাতে যখন ঘুমিয়ে ছিলেন তখন এসি থেকে বিস্ফোরণ হয়। মুহূর্তে ঘরে আগুন ধরে গেলে তারা চারজনই পুড়ে যান। তাদের চারজনেরই অবস্থায় গুরুতর বলে জানিয়েছেন চিকিৎসক।

বিষয়:এসি বিস্ফোরণ যাত্রাবাড়ী

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…