চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রাজধানীতে এসি বিস্ফোরণে একজনের মৃত্যু

ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:১৬ অপরাহ্ণ ২৮, ফেব্রুয়ারি ২০২৫
- সেমি লিড, অপরাধ
A A
DIAM Foundation entrance gate with pillars and signboard in Dhaka. Channel i News - চ্যানেল আই নিউজ

ঢাকার নিউ ইস্কাটন এলাকার বিয়াম ফাউন্ডেশন ভবনের পঞ্চমতলায় এসি বিস্ফোরণে আবদুল মালেক খান (৪০) নামের একজনের মৃত্যু হয়েছে। তিনি ভবনটির প্রশাসন কল্যাণ বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের অফিস সহকারী হিসেবে কর্মরত ছিলেন।

বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে ওই বিস্ফোরণের ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। ভবনের কার্নিশ থেকে আবদুল মালেকের মরদেহ উদ্ধার করা হয়।

হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাজু এ তথ্য জানান।

Banglabid

ফায়ার সার্ভিস সদরদফতরের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার লিমা খানম জানান, বিয়াম ভবনের পঞ্চম তলায় এসি বিস্ফোরিত হয়ে ওই কার্যালয়ে আগুন লেগে যায়। পরে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে।

মৃতের ছোট ভাই সোহেল খান জানান, তার ভাই আবদুল মালেক প্রতিদিন বিয়াম ফাউন্ডেশনের ৫০৪ নম্বর রুমে ঘুমালেও গত রাতে ৫০৭ নম্বর রুমে গাড়িচালকের সঙ্গে ঘুমিয়েছিলেন। আবদুল মালেক খানের মৃত্যু হলেও গাড়িচালকের সামান্য আহত হওয়ার বিষয়টি রহস্যজনক হিসেবে দেখছেন তিনি।

ওসি বলেন, গুরুতর অবস্থায় আবদুল মালেককে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ময়নাতদন্তের জন্য মরদেহ ঢামেক হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিষয়টি নিয়ে তদন্ত চলছে।

Reneta

এ ঘটনায় মো. ফারুক (৩০) নামে আরও একজন ৪৮ শতাংশ দগ্ধ হয়ে জাতীয় বার্ন ইনস্টিটিউটে ভর্তি রয়েছে বলে জানিয়েছেন জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. শাওন বিন রহমান।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আবদুল মালেক খানইস্কাটনএসি বিস্ফোরণঢাকা মেডিকেল কলেজ হাসপাতালবিয়াম ফাউন্ডেশন
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: আরিফ আহমেদ

রক কিংবদন্তীর জন্মদিন আজ

আগস্ট ১৬, ২০২৬

চিকিৎসাবিজ্ঞানে পুরুষ হিসেবে চিহ্নিত, দুই নারী অ্যাথলেট নিষিদ্ধ

আগস্ট ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

সিরাজগঞ্জে এমপির গাড়িবহরে হামলা, পাল্টাপাল্টি অভিযোগ-বিক্ষোভ

আগস্ট ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

চ্যালেঞ্জ গ্রহণের কথা জানালেন হাসনাত আব্দুল্লাহ

আগস্ট ১৫, ২০২৬

১৮০ দিনে সরকারের মূল্যায়ন: অগ্রাধিকার নির্ধারণে সাফল্য, বাস্তবায়নে চ্যালেঞ্জ

আগস্ট ১৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT