চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

২০২১ সালে বায়ু দূষণে ইউরোপে প্রায় ৪ লাখ মানুষের মৃত্যু

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:৫৪ অপরাহ্ণ ২৫, নভেম্বর ২০২৩
আন্তর্জাতিক, আন্তর্জাতিক সেমি লিড নিউজ
A A

ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) একটি প্রতিবেদনে দেখা গেছে, ২০২১ সালে বায়ু দূষণের কারণে ইউরোপ জুড়ে ৩ লক্ষ ৮৯ হাজার জনের মৃত্যু হয়েছিল। যদি দূষণকে বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রস্তাবিত মাত্রার মধ্যে রাখা যেতে তাহলে মৃত্যুর হার অনেকটাই কমে যেত। 

এনডিটিভি জানিয়েছে, ইউরোপীয় এনভায়রনমেন্ট এজেন্সি (ইইএ) বলেছে, ইউরোপের বাতাসে সূক্ষ্ম কণার পরিমাণ পিএম২.৫  যা হৃদরোগে আক্রান্ত ব্যক্তিদের জন্য খুবই ক্ষতিকারক। ২০২১ সালে এর প্রভাবে প্রায় ২ লক্ষ ৫৩ হাজার জন হৃদরোগে আক্রান্ত ব্যক্তি মারা গেছেন। নাইট্রোজেন ডাই অক্সাইড দূষণের ফলে প্রায় ৫২ হাজার ডায়াবেটিস রোগীর মৃত্যু হয়।

প্রতিবেদনে বলা হয়েছে, ২০২১ সালে বায়ুর মান বিশ্ব স্বাস্থ্য সংস্থার সুপারিশকৃত মাত্রার থেকে অনেক বেশি ছিল। এর ফলে পোল্যান্ড, ইটালি এবং জার্মানিতে সবথেকে বেশি মানুষের মৃত্যু হয়। উত্তর ইউরোপের দেশ আইসল্যান্ড, স্ক্যান্ডিনেভিয়া এবং এস্তোনিয়ায় মৃত্যুর পরিমাণ তুলনামূলক কম ছিল।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, তুরস্ক, ইটালি এবং জার্মানিতে সর্বাধিক মৃত্যুর অন্যতম কারণ হল নাইট্রোজেন ডাই-অক্সাইড এবং ওজন গ্যাসের মাত্রা অত্যাধিক বৃদ্ধি পাওয়া।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইইউইউরোপইউরোপীয় ইউনিয়নবায়ু দূষণবিশ্ব স্বাস্থ্য সংস্থা
শেয়ারTweetPin

সর্বশেষ

নকআউটে পর্তুগালের সামনে ক্রোয়েশিয়া, ৫২ বছর পর ফিরে কঙ্গোর ইতিহাস

জুন ২৮, ২০২৬

ক্রোয়েশিয়াকে সঙ্গী করে গ্রুপচ্যাম্পিয়ন ইংল্যান্ড, ১৬ বছর পর নকআউটে ঘানা

জুন ২৮, ২০২৬

আবারও ড্রেসিংরুমে আবেগঘন বার্তা রেখে গেল ইরান

জুন ২৭, ২০২৬

‘শুধু নির্যাতিত নই, দুর্ভাগাও’: ইরান কোচ

জুন ২৭, ২০২৬

উগার্তের চোটে ফিফার ক্ষতিপূরণ পেতে পারে ইউনাইটেড

জুন ২৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT