বেলজিয়ামের উত্তরাঞ্চলে একটি ট্রেন ও স্কুল মিনিবাসের সংঘর্ষে শিশু সহ ৪ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ৫ শিশু গুরুতর আহত হয়েছেন।
মঙ্গলবার ২৬ মে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এই তথ্য প্রকাশ করা হয়েছে।
উত্তরাঞ্চলীয় ফ্ল্যান্ডার্স অঞ্চলে একটি লেভেল ক্রসিংয়ে এই সংঘর্ষ হয়েছে। এসময় সাতজন শিশুকে নিয়ে যাচ্ছিল একটি স্কুল মিনিবাস, একটি ট্রেন মিনিবাসটিকে ধাক্কা দিলে এই দুর্ঘটনা ঘটে। বেলজিয়ামের পরিবহণমন্ত্রী জ্যঁ-লুক ক্রুক জানান, নিহতদের মধ্যে বাসচালক, শিশুদের সঙ্গে থাকা একজন প্রাপ্তবয়স্ক এবং দুই শিশু ছিল।








