চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দিনাজপুরে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৪

শাহ আলম শাহী শাহ আলম শাহী
১১:৩৩ পূর্বাহ্ণ ০৬, ডিসেম্বর ২০২৪
- টপ লিড নিউজ, জনপদ, দিনাজপুর
A A
দুর্ঘটনাস্থলে ব্যাপক ধ্বংসস্তূপ ও আহতরা. Channel i News - চ্যানেল আই নিউজ

দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় যাত্রীবাহী বাস ও মালভর্তি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ৪ জন নিহত হয়েছেন এবং কমপক্ষে ১৮ জন আহত হয়েছেন।

আজ ৬ ডিসেম্বর শুক্রবার সকাল সোয়া ৮টার দিকে বীরগঞ্জ-ঠাকুরগাঁও মহাসড়কের ফিসারিজ যদুর মোড় এলাকায় এ ভয়াবহ দুর্ঘটনা ঘটে। র্ঘটনাস্থলে বাস ও ট্রাকের চালকসহ দুইজন বাসযাত্রী নিহত হন।

বীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল গফুর জানান, সংঘর্ষে বাস চালক আব্দুল করিম ও ট্রাক চালক আনোয়ারসহ মোট ৪ জন ঘটনাস্থলে নিহত হন। নিহত উভয় চালকের বাড়ি পঞ্চগড় জেলায়।

তিনি জানান, দুর্ঘটনায় নারী ও শিশুসহ বাসের কমপক্ষে ১৮ জন যাত্রী আহত হয়েছেন। তাদের উদ্ধার কাজ চলছে এবং আহতদের দ্রুত হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে।

দুর্ঘটনার পর বীরগঞ্জ-ঠাকুরগাঁও মহাসড়ক অবরুদ্ধ হয়ে পড়ে, ফলে সড়কের দু’ধারে অসংখ্য যানবাহন আটকা পড়ে। নিহত যাত্রীদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

দুর্ঘটনাস্থলে উদ্ধার কাজ পরিচালনা করছে থানা পুলিশ, হাইওয়ে পুলিশ এবং বীরগঞ্জ ও ঠাকুরগাঁও ফায়ার সার্ভিসের দুইটি টিম। এই রিপোর্ট লেখা পর্যন্ত উদ্ধার তৎপরতা চলছিল।

 

 

ট্যাগ: সড়ক দুর্ঘটনা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

টানা তৃতীয় দিনের মত বায়ুদূষণের শীর্ষে ঢাকা 

পরবর্তী

হাতিয়ায় ট্রলার ডুবি, দুইজনের মৃতদেহ উদ্ধার

পরবর্তী
হাতিয়ায় ট্রলার ডুবির ঘটনায় শোকপ্রকাশের জন্য মানুষের সমাগম. Channel i News - চ্যানেল আই নিউজ

হাতিয়ায় ট্রলার ডুবি, দুইজনের মৃতদেহ উদ্ধার

দুটি নারী সুন্দরী ছবি, একজন পুলের পাশে অন্যজন গাছের পেছনে. Channel i News - চ্যানেল আই নিউজ

নিজের দেশের সিনেমা নিয়ে ভাবা উচিৎ: ববি

সর্বশেষ

এনার্জি ইনোভেশন চ্যালেঞ্জ ২০২৬: ৫ তরুণ উদ্ভাবককে ৫০ হাজার টাকার ফেলোশিপ

আগস্ট ২৭, ২০২৬

সালাম দিয়ে সংসদ থেকে বিরোধীদলের ওয়াকআউট

আগস্ট ২৭, ২০২৬
নজরুলের জন্মজয়ন্তী উপলক্ষে চ্যানেল আই অনলাইন প্রতিবেদন. Channel i News - চ্যানেল আই নিউজ

নজরুল বনাম বৃটিশ সরকার: ধুমকেতুর আগুনে রাষ্ট্রদ্রোহের মামলা!

আগস্ট ২৭, ২০২৬

বাংলাদেশ আসক্তি পেশাজীবী সংগঠনের নতুন কমিটি

আগস্ট ২৭, ২০২৬

৬৪ জেলার আইনশৃঙ্খলাসহ সরকারি কার্যক্রম তদারকির দায়িত্বে ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপ

আগস্ট ২৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT