জনপদ

বাস-অটোরিক্সার সংঘর্ষে দুই শিশুসহ নিহত ৪

সড়ক দুর্ঘটনা সতর্কতা সংকেত বোর্ড, বাংলাদেশ. Channel i News - চ্যানেল আই নিউজ

সড়ক দুর্ঘটনা সতর্কতা বোর্ড, বাংলাদেশে সড়ক নিরাপত্তা সচেতনতা প্রচার করছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

দিনাজপুর চিরিরবন্দরে যাত্রীবাহী বাস ও সিএনজিচালিত অটোরিক্সার মুখোমুখি সংর্ঘষে দুই শিশুসহ চারজন নিহত হয়েছে। চিরিরবন্দর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বজলুর রশিদ ঘটনা নিশ্চিত করে জানান, নিহতদের পরিচয় এখনও পাওয়া যায়নি। ঘটনাস্থলে পুলিশ অবস্থান করছে।

বৃহস্পতিবার (২০ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে দিনাজপুর-ফুলবাড়ী মহাসড়কে চিরিরবন্দর উপজেলার উচিতপুর বাজারের পাশে শিবপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় প্রত্যক্ষদর্শী মোতালেব হোসেন জানান, দিনাজপুর থেকে ছেড়ে আসা যাত্রীবাহী কেয়া পরিবহন নামের একটি বাস ফুলবাড়ির দিকে যাচ্ছিল। এসময় নবাবগঞ্জ থেকে একটি অটোরিক্সা দিনাজপুরের দিকে আসছিল। শিবপুর এলাকায় পৌঁছালে তাদের মুখোমুখি সংর্ঘষ হয়। এতে ঘটনাস্থলে অটোরিক্সায় থাকা দুই শিশু নিহত হয়। শিশু দু’টির বয়স আনুমানিক ১০ থেকে ১২ বছর।

তিনি আরও জানান, অটোরিক্সা চালকসহ চারজনকে গুরুতর আহত অবস্থায় দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় আরও দু’জনের মৃত্যু হয়।

বিষয়:দিনাজপুর বাস-অটোরিক্সা সংঘর্ষ সড়ক দুর্ঘটনা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…