চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রধান উপদেষ্টার কাছে প্রতিবেদন জমা দেবে ৪ কমিশন

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:৫৭ পূর্বাহ্ণ ১৫, জানুয়ারি ২০২৫
বাংলাদেশ
A A
প্রধান উপদেষ্টার কাছে প্রতিবেদন জমা দিচ্ছেন একজন ব্যক্তি. Channel i News - চ্যানেল আই নিউজ

সংস্কারের জন্য গঠিত চারটি কমিশন আজ বুধবার (১৫ জানুয়ারি) প্রধান উপদেষ্টা ও অন্যান্য উপদেষ্টার সঙ্গে দেখা করে প্রতিবেদন জমা দেবেন।

মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত মিডিয়া ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এ তথ্য জানান। তবে কোন চারটি কমিশন প্রতিবেদন জমা দেবে তা জানানো হয়নি।

শফিকুল আলম বলেন, বুধবার প্রধান উপদেষ্টার কার্যালয়ে বেলা ১১টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত কমিশনের সদস্যরা প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করবেন।

Banglabid

এ সময় প্রতিবেদন হস্তান্তরের পর রিপোর্ট নিয়ে একটু আলাপ হবে, পুরো জিনিসটি তারা বলবেন কী কী পাওয়া গেছে।

এরপর দুপুর তিনটায় সংবাদ সম্মেলন করে এই বিষয়ে গণমাধ্যমকে জানাবেন সরকারের কয়েকজন উপদেষ্টা। তবে আমরা এখনও জানি না কারা আসবেন। ব্রিফিংয়ের সময় এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।

প্রসঙ্গত, গত ৩ অক্টোবর নির্বাচন ব্যবস্থা, বিচার বিভাগ, দুর্নীতি দমন কমিশন, পুলিশ ও জনপ্রশাসন সংস্কার কমিশন গঠন করে প্রজ্ঞাপন জারি করে অন্তর্বর্তী সরকার। পরে ৭ অক্টোবর সংবিধান সংস্কার কমিশন গঠন করা হয়। এরপর দ্বিতীয় ধাপে গণমাধ্যম, স্বাস্থ্য, শ্রম, নারী বিষয়ক ও স্থানীয় সরকার ব্যবস্থা সংস্কার কমিশন গঠন করে সরকার।

Reneta

এদিকে, সংস্কার কমিশনগুলোকে ৯০ দিনের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছিল। তবে প্রথম ধাপের ৫টি সংস্কার কমিশনের মেয়াদ বুধবার (১৫ জানুয়ারি) পর্যন্ত বাড়ায় সরকার। এছাড়া, বিচার বিভাগ সংস্কার কমিশনের মেয়াদ ৩১ জানুয়ারি পর্যন্ত সময় বাড়ানো হয়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কমিশনপ্রধান উপদেষ্টা
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

শিশুদের পড়িয়ে, হাটে বড়ই বিক্রি করে এসএসসিতে এ প্লাস পেল দুর্জয়

আগস্ট ১০, ২০২৬

আড্ডার মাঝে অজিদের নিয়ে অনেক কথাই বললেন তাসকিন

আগস্ট ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

পর্তুগালে বিশ্বনাথ প্রবাসীদের বিশেষ নৈশভোজ

আগস্ট ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

শিক্ষার্থী নিহতের প্রতিবাদে বরিশালে মহাসড়ক অবরোধ

আগস্ট ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

নদীতে মাছ ধরতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে জেলের মৃত্যু, আহত ৫

আগস্ট ১০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT