অপরাধ

টেকনাফে আটকে রাখা নারী-শিশুসহ ৩৯ জনকে উদ্ধার, আটক ২

টেকনাফে আটক ৩৯ জনের মধ্যে নারী ও শিশুদের উদ্ধার, ২ জনকে আটক. Channel i News - চ্যানেল আই নিউজ

টেকনাফে আটকে রাখা নারী-শিশুসহ ৩৮ জনকে উদ্ধার

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

কক্সবাজারের টেকনাফে আটকে রাখা নারী ও শিশুসহ ৩৯ জন ভুক্তভোগীকে উদ্ধার করেছে কোস্ট গার্ড ও নৌবাহিনীর সদস্যরা। এসময় ২ জন মানবপাচারকারীকে আটক করা হয়েছে।

শুক্রবার ৩ অক্টোবর দুপুরে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, গোপন তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার দিবাগত রাত ২টায় টেকনাফের বাহারছড়া ইউনিয়নের কচ্ছপিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন গহীন পাহাড়ি এলাকায় অভিযান চালানো হয়। এসময় পাচারকারীদের গোপন আস্তানা থেকে ১৮ জন নারী, ১২ জন পুরুষ ও ৯ জন শিশুসহ মোট ৩৯ জনকে উদ্ধার করা হয়।

লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক আরও জানান, জিজ্ঞাসাবাদে ভুক্তভোগীরা জানিয়েছেন, পাচারকারীরা মুক্তিপণ আদায় ও বিদেশে পাচারের উদ্দেশ্যে তাদের বন্দি রেখে নির্যাতন করছিল। উদ্ধারকৃত ব্যক্তিদের এবং আটক পাচারকারীদের বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

বিষয়:টেকনাফবিদেশে পাচারমানবপাচারকারী

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…