চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গাজায় প্রতিদিনই মা হারা হচ্ছে ৩৭ শিশু: জাতিসংঘ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:২৯ পূর্বাহ্ণ ০৪, মে ২০২৪
- সেমি লিড, আন্তর্জাতিক
A A
শিশু ও মা ধ্বংসস্তূপের পাশে দাঁড়িয়ে, গাজায় যুদ্ধের ক্ষতি দেখাচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

অবরুদ্ধ গাজায় সাত মাস ধরে গণহত্যা আর ধ্বংসযজ্ঞ চালাচ্ছে ইসরায়েল। ফিলিস্তিনে জাতিসংঘের ত্রাণবিষয়ক সংস্থা জানিয়েছে,গাজায় প্রতিদিনই মা হারা হচ্ছে ৩৭ শিশু।

উপত্যকাটিতে খাবার সংকটের পাশাপাশি পানির সংকটও তীব্র হচ্ছে। চরম ঝুঁকিতে রয়েছেন দেড় লাখের বেশি অন্তঃসত্ত্বা নারী। ত্রাণ সংস্থাগুলোর অভিযোগ, ইসরায়েল এখনও গাজায় ত্রাণপণ্য ও চিকিৎসা সরঞ্জাম প্রবেশে বাধা দিচ্ছে।

গাজায় ইসরায়েলি হামলায় গত দুই দিনে আরও ৫৪ ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন ১০০ জনেরও বেশি। নিঃস্ব গাজাবাসীর জন্য ত্রাণপণ্য ও চিকিৎসা সরঞ্জাম প্রবেশে এখনও বাধা দিচ্ছে ইসরায়েল। যুদ্ধবিরতি নিয়ে আলোচনার জন্য মিশরে গেছে হামাসের একটি প্রতিনিধি দল।

Banglabid

অন্যদিকে গাজায় নৃশংসতার প্রতিবাদে ইসরায়েলের সাথে বাণিজ্যিক সম্পর্ক স্থগিত করেছে তুরস্ক। ফিলিস্তিনিদের ওপর গণহত্যা বন্ধের দাবিতে যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশের বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ চলছেই। গাজায় প্রায় সাত মাস ধরে চলা যুদ্ধে এ পর্যন্ত কমপক্ষে ৩৪ হাজার ৬২২ ফিলিস্তিনি নিহত হয়েছেন।

ইউএনআরডব্লিউএ-এর তথ্যানুযায়ী, গাজায় গত ৭ অক্টোবরের পর থেকে এখন পর্যন্ত ১০ হাজারের বেশি নারীর মৃত্যু হয়েছে। ১৯ হাজার নারী আহত হয়েছেন। গড়ে প্রতিদিন মা হারা হচ্ছে অন্তত ৩৭ ফিলিস্তিনি শিশু।

গাজায় অবিলম্বে যুদ্ধবিরতি চুক্তিতে পৌঁছাতে ইসরায়েল এবং হামাসকে চাপ দিচ্ছেন জাতিসংঘ মহাসচিব অ্য়ান্টোনিও গুতেরেস। যুদ্ধবিরতি বিষয়ে আলোচনার জন্য মিশরে গেছে হামাসের একটি প্রতিনিধি দল। হামাসকে যুদ্ধবিরতি ও বন্দি বিনিময় চুক্তিতে রাজি হতে এক সপ্তাহ সময় দিয়েছে ইসরাইল। হামাস জিম্মিদের মুক্তি দিতে রাজি না হলে রাফায় স্থল অভিযান শুরু করার হুমকি দিয়েছে তারা।

Reneta

গাজায় অব্যাহত হামলায় ভয়াবহ মানবিক বিপর্যয়ের কথা জানিয়ে ইসরায়েলের সঙ্গে সব ধরনের বাণিজ্যিক সম্পর্ক স্থগিত করেছে তুরস্ক। ফিলিস্তিনে ‘নিরবচ্ছিন্ন ও পর্যাপ্ত’ ত্রাণ সরবাহের সুযোগ না দেয়া পর্যন্ত এ সিদ্ধান্ত বহাল থাকবে বলে জানিয়েছে দেশটির বাণিজ্য মন্ত্রণালয়।

গাজায় যুদ্ধ ও গণহত্যার প্রতিবাদে যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশে চলছে ছাত্র বিক্ষোভ। যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে কর্তৃপক্ষের দমনপীড়নের মধ্যেই চলছে শিক্ষার্থীদের প্রতিবাদ। গ্রেপ্তার হচ্ছেন শত শত শিক্ষার্থী। বিক্ষোভ চলছে কানাডা, যুক্তরাজ্য, স্পেন, ইটালি, অস্ট্রেলিয়া, জাপান, লেবানন ও ইয়েমেনসহ বিভিন্ন দেশের বিশ্ববিদ্যালয়ে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইসরায়েলগাজাজাতিসংঘফিলিস্তিনযুদ্ধহামাস
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

চ্যালেঞ্জ গ্রহণের কথা জানালেন হাসনাত আব্দুল্লাহ

আগস্ট ১৫, ২০২৬

১৮০ দিনে সরকারের মূল্যায়ন: অগ্রাধিকার নির্ধারণে সাফল্য, বাস্তবায়নে চ্যালেঞ্জ

আগস্ট ১৫, ২০২৬

বিদ্যুৎ সংকটের দ্রুত সমাধানের আশ্বাস প্রধানমন্ত্রীর

আগস্ট ১৫, ২০২৬

খালেদা জিয়ার আদর্শ ধারণ করে গণতন্ত্র পুনরুদ্ধারে এগিয়ে যাওয়ার প্রত্যয়

আগস্ট ১৫, ২০২৬

কল্যাণমুখী রাষ্ট্র গড়তে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী

আগস্ট ১৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT