চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঢালিউড ও টলিউডের শুভেচ্ছায় সিক্ত শাকিব 

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:৩৮ অপরাহ্ণ ২৮, মার্চ ২০১৮
বিনোদন
A A

বাংলা চলচ্চিত্রের অন্যতম জনপ্রিয় অভিনেতা শাকিব খান। এক দশকের বেশি সময় ধরে বাংলাদেশের চলচ্চিত্রকে বয়ে নিয়ে যাচ্ছেন তিনি। ২০১৬ সাল থেকে তিনি নিয়মিত অভিনয় করছেন কলকাতার সিনেমাতেও। বলা হচ্ছে, এটাই তার ক্যারিয়ারের টার্নিং পয়েন্ট। বিশেষ করে ‘শিকারি’ ছবির মধ্য দিয়ে নতুন এক শাকিব খানকে আবিস্কার করেন অনেকে। নবরূপে আবিষ্কৃত শাকিব এখন সমান জনপ্রিয় বাংলাদেশ ও ভারতে।

২৮ মার্চ এই অভিনেতার জন্মদিন। আর এই দিনে বাংলার সোশাল মাধ্যম পুরোপুরি যেনো শাকিবময়। বাংলা চলচ্চিত্রের বিভিন্ন গ্রুপ থেকে শুরু করে দেশের তারকা অভিনেতা অভিনেত্রীরা শাকিবকে জন্মদিনের শুভেচ্ছা জানাচ্ছেন। অনেকে শাকিবের সঙ্গে বিভিন্ন সময়ে তোলা ছবি শেয়ার করছে। শুধু বাংলাদেশের মানুষের মধ্যে নয়, এবার কলকাতার তারকা ও সাধারণ ভক্ত অনুরাগীদের শুভেচ্ছায়ও সিক্ত হচ্ছেন তিনি। এরমধ্যে শ্রী ভেঙ্কটেশ, এসকে মুভিজ, জনপ্রিয় গানের চ্যানেল সংগীত বাংলা থেকে শুরু করে শুভশ্রী, পাওলি দামরাও এই অভিনেতার জন্মদিনে শুভেচ্ছা জানাচ্ছেন।

ঢাকা কলকাতার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান শাকিবকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে লিখেছেন: আজ জন্মদিন এমন একজন মানুষের যিনি এই মুহূর্তে বাংলাদেশের সবচেয়ে সফল, হিসেবি এবং দূরদর্শী নায়ক যাকে ছাড়া বাংলাদেশের চলচ্চিত্র ভাবাই যায়না। নিজের অভিনয় গুনে যিনি নিজেকে নিয়ে গিয়েছেন এক অনন্য উচ্চতায়, সেই শাকিব খানের। আমার তরফ থেকে শাকিবকে জানাই শুভ জন্মদিনের আন্তরিক শুভেচ্ছা।

Banglabid

আসন্ন সিনেমা ‘চালবাজ’-এর একটি পোস্টার পোস্ট করে কলকাতার নায়িকা শুভশ্রী লিখেছেন: শুভ জন্মদিন শাকিব। তোমার জীবনে সুখ ও সফলতা কামনা করি।

দেশের শীর্ষস্থানীয় প্রযোজনা সংস্থা জাজ মাল্টিমিডিয়া বলেন: শুভ জন্মদিন শিকারি শাকিব খান। অনেক শুভকামনা নবাবকে আগামী দিনগুলোর জন্য।

কলকাতার শীর্ষ প্রযোজনা সংস্থা শ্রী ভেঙ্কটেশ শাকিবকে ধন্যবাদ জানিয়ে লিখেন: সুপারস্টার শাকিব খানকে জানাই জন্মদিনের অসংখ্য শুভেচ্ছা। খুব ভালো কাটুক আজকের দিন!

Reneta

জনপ্রিয় চ্যানেল ‘সংগীত বাংলা’ শাকিবকে শুভেচ্ছা জানিয়ে লিখেন: শাকিব খানকে জানাই জন্মদিনের অনেক শুভেচ্ছা ও ভালবাসা ।

কলকাতার জনপ্রিয় অভিনেত্রী পাওলি দাম ‘সত্তা’র সহঅভিনেতা হিসেবে শাকিবের জন্মদিনে স্মরণ করে লিখেন: শুভ জন্মদিন ‘সত্তা’য় আমার সহঅভিনেতা ও অসাধারণ অভিনতো শাকিব খান!

শাকিব খানকে নিয়ে বরাবরই উচ্ছ্বসিত চিত্রনায়কও ওমর সানি। তিনি মৌসুমী ও শাকিব খানের সঙ্গে বিভিন্ন মুহূর্তের ছবি শেয়ার করে লিখেন: শুভ জন্মদিনে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা খান।

শাকিবকে ‘অপ্রতিদ্বন্দ্বি’ আখ্যা দিয়ে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন কলকাতার আরেক প্রযোজনা সংস্থা এসকে মুভিজ। শুভেচ্ছা র সাথে সাথে তারা শাকিবের ‘চালবাজ’ দেখারও আমন্ত্রণ জানান।

তরুণ নির্মাতা হিমেল আশরাফ শাকিবের সঙ্গে জন্মদিনের কেক কাটার ছবি দিয়ে শুভেচ্ছা জানান।

শাকিব খানকে ‘প্রেমবাজ’ আখ্যা দিয়ে চিত্রনায়িকা মিষ্টি জান্নাত লিখেন: সুপারস্টার ‘প্রেমবাজ’ হিরো শাকিব খানকে জন্মদিনের শুভেচ্ছা। শুভ কামনা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: এসকে মুভিজচালবাজজাজপাওলিলিড বিনোদনশাকিব খানশুভশ্রীশ্রী ভেঙ্কটেশ
শেয়ারTweetPin1

সর্বশেষ

‘ইনফান্তিনো যুগের অবসান ঘটেছে’- এমনই বলছেন লা লিগা সভাপতি

আগস্ট ৯, ২০২৬

চার আর্থিক প্রতিষ্ঠান অকার্যকর ঘোষণা

আগস্ট ৯, ২০২৬

বাছাইপর্ব পার হতে পারবে বাংলাদেশ? যা বললেন কোচ

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

হেফাজত আমিরকে যা বললেন প্রধানমন্ত্রী

আগস্ট ৯, ২০২৬

জার্মানিতে আধুনিক সুবিধার প্রশিক্ষণ, আরও যা সুখবর দিলেন প্রিন্স

আগস্ট ৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT