ইটালিতে জাহাজডুবি: ৩৩ অভিবাসীর মৃত্যু
৪০ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে

নৌকায় উদ্ধারকর্মী ও উদ্ধারকারী জলরাশিতে কাজ করছে, ইটালিতে জাহাজডুবির ঘটনায়।. Channel i News – চ্যানেল আই নিউজ
ইটালির উপকূলীয় শহর ক্যালাব্রিয়া অঞ্চলের পূর্ব উপকূলে ক্রোটোনো এলাকায় অভিবাসী জাহাজডুবির ঘটনায় অন্তত ৩৩ জনের মৃত্যু হয়েছে। সর্বশেষ পাওয়া তথ্য অনুযায়ী ২৭টি মরদেহ উদ্ধার করা হয়েছে।
রোববার ২৬ ফেব্রুয়ারি ইটালির সংবাদ সংস্থা এএনএসএ এর সূত্রে রয়টার্স প্রকাশিত এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।
এতে বলা হয়, ক্রোটোন প্রদেশের সমুদ্রতীরবর্তী রিসর্ট স্টেকাতো ডি কুট্রোর তীরে ২৭টি মরদেহ ভেসে উঠেছে। এছাড়া আরও মরদেহ পানিতে ভেসে থাকতে গেছে বলে জানায় উদ্ধারকর্মীরা। সংবাদ সংস্থা বলছে, এই দুর্ঘটনায় ৩৩ এর অধিক অভিবাসীর মৃত্যু হয়েছে।
ইটালির ফায়ার সার্ভিস টেলিগ্রামে এক অ্যাপসের মাধ্যমে জানায়, অভিবাসীদের মধ্যে অনেকে মারা গেছে। তবে ৪০ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে।






