হুমকি দিয়ে বেগম খালেদা জিয়ার বিচারে আইনের ব্যত্যয় করা যাবে না বলে সতর্ক করেছেন আইনমন্ত্রী আনিসুল হক।
রাজধানীর বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে জেলা জজ ও সমমর্যাদার বিচারিক কর্মকর্তাদের ৫ দিনের প্রশিক্ষণ উদ্বোধন করতে এসে এমন হুঁশিয়ারি দেন তিনি।
আইনমন্ত্রী বলেন, বাংলায় রায় লেখার জন্য আইনের বাংলা ভাষ্য তৈরী করতে হয়। দ্রুত এ কাজ করা হচ্ছে। বাংলায় রায় লিখতে গিয়ে বিচার প্রক্রিয়া যাতে ধীর না হয় সেদিকেও খেয়াল রাখতে হচ্ছে।
সাংবাদিকদের প্রশ্নের উত্তরে আইনমন্ত্রী জানান, সংবিধান ও আইন অনুযায়ী খালেদা জিয়া নির্বাচন করতে না পারলে সরকারের কিছুই করার থাকবে না।








