চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নাইজেরিয়ায় খাবার বিতরণের সময় পদদলিত হয়ে ৩১ জন নিহত

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:৩৩ অপরাহ্ণ ২৯, মে ২০২২
আন্তর্জাতিক
A A

নাইজেরিয়ার দক্ষিণাঞ্চলীয় শহর পোর্ট হারকোর্টে দুস্থদের মধ্যে খাবার বিতরণের সময় হুড়োহুড়িতে নারী ও শিশুসহ ৩১ জনের মৃত্যু হয়েছে।

স্থানীয় পুলিশের বরাতে বিবিসি জানায়, শনিবার সকালে একটি খেলার মাঠে গির্জা কর্তৃপক্ষের তরফ থেকে দরিদ্রদের জন্য খাবার বিতরণের সময় এ ঘটনা ঘটে।

পুলিশ বলছে, রাতভর অপেক্ষার পর অপেক্ষমাণ জনতা অশান্ত ও নিয়ন্ত্রণহীন হয়ে পড়ে এবং আয়োজকরা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থতার ফলে এ দুর্ঘটনাটি ঘটেছে।

প্রত্যক্ষদর্শীরা এএফপি নিউজকে জানিয়েছেন, সেখানে উন্মত্ত জনতা ধাক্কাধাক্কি করে। পরে কিছু লোককে পদদলিত করে প্রবেশদ্বারে পৌঁছানোর চেষ্টা তারা।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে নিরাপত্তা ও জরুরি সেবা প্রদানকারী বাহিনীকে ঘটনাস্থলে ডেকে আনা হয়েছে। আহতদের মধ্যে কয়েকজনকে পোর্ট হারকোর্টের সামরিক হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

কিংস অ্যাসেম্বলি চার্চ এই ঘটনায় গভীরভাবে দুঃখ প্রকাশ করে জানায় নিরাপত্তা এবং ভিড় ব্যবস্থাপনা পদ্ধতি পর্যালোচনা করছে।

Reneta

স্থানীয় পুলিশ কমিশনার বলেন, ধর্মীয় ও দাতব্য গোষ্ঠীগুলিকে ভবিষ্যতে এই জাতীয় অনুষ্ঠান আয়োজনে নিরাপত্তা ও ভিড় নিয়ন্ত্রণের জন্য পুলিশের সাথে কাজ করা প্রয়োজন।

পুলিশ তদন্তের পাশাপাশি, শনিবারের ঘটনার পরিস্থিতি খতিয়ে দেখতে একটি আঞ্চলিক সরকারী কমিটি গঠন করা হবে বলে জানিয়েছেন রিভার রাজ্যের গভর্নর নাইসোম উইক।

দেশটির পর্যাপ্ত তেল সম্পদ থাকা সত্ত্বেও নাইজেরিয়ানদের প্রায় ৪০ শতাংশ দারিদ্র্যসীমার নিচে বাস করে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: নাইজেরিয়া
শেয়ারTweetPin

সর্বশেষ

‘মুখ ও মুখোশ’-এর ৭০ বছর

আগস্ট ৩, ২০২৬
ছবি: সংগৃহীত

‘এক দফা’ নিয়ে বিতর্ক হাস্যকর, জুলাই আন্দোলনে সবার মালিকানা আছে: ফারুকী

আগস্ট ২, ২০২৬

ইংল্যান্ডে প্রীতি ম্যাচ খেলছে না বার্সেলোনা

আগস্ট ২, ২০২৬

আন্দোলনে আহত-নিহতদের রাষ্ট্রীয় স্বীকৃতি ও সহায়তা দেওয়া হবে: প্রেস সচিব

আগস্ট ২, ২০২৬

সাকিবের খরুচে বোলিং, দুইশ পার ডাম্বুলার

আগস্ট ২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT