চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নিউ সুপার মার্কেটের আগুনে অসুস্থ হয়ে ঢামেকে ৩১

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:০৫ অপরাহ্ণ ১৫, এপ্রিল ২০২৩
- সেমি লিড, বাংলাদেশ
A A

রাজধানীর নিউমার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় প্রচণ্ড ধোঁয়ার কুণ্ডলীর মধ্যে অসুস্থ হওয়ায় ৩১ জনকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়েছে। এদের মধ্যে ১৫ জন ফায়ার সার্ভিসের কর্মী, ১২জন দোকান কর্মচারী, ১ জন বিমান বাহিনীর সদস্য ও ১ জন আনসার সদস্য। বাকিরা সেচ্ছাসেবী বলে জানা গেছে।

তাদের সবাইকে হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে। শনিবার সকালে আহত অবস্থায় তাদের ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হয়।

আহত ৩১ জন হলেন – ফায়ার সার্ভিস সদস্য রাসেল (২২), ফায়ার সার্ভিস সদস্য শান্ত (২৪), ফায়ার সার্ভিস সদস্য তৌফিক (২৩), ফায়ার সার্ভিস সদস্য রাজন (২৫), ফায়ার সার্ভিস সদস্য মিলন (২৬), ফায়ার সার্ভিস সদস্য সজীব (২৫), ফায়ার সার্ভিস সদস্য আরিফুল(২৬), ফায়ার সার্ভিস সদস্য কামরুজ্জামান (২৫), ফায়ার সার্ভিস সদস্য শরিফুল (২৪), ফায়ার ভলেন্টিয়ার রিফাত (২৩), ফায়ার সার্ভিসের ভলেন্টিয়ার মোঃ সাব্বির (৩৩), ফায়ার সার্ভিস সদস্য মোঃ সোহেল রানা (৩৫), ফায়ার সার্ভিস সদস্য দিপজল (২৪), ফায়ার সার্ভিস সদস্য রাজিব (৩০), ফায়ার সার্ভিস সদস্য আলমগীর (৩৬), বিমান বাহিনীর সদস্য সার্জেন্ট আরাফাত (৩২), আনসার সদস্য সবুজ (২০), দোকান কর্মী বায়জিদ (২৫), দোকান কর্মী হাসান (২০), দোকান কর্মী লিমন (২৮), দোকান কর্মী শাহ আলম (২০), দোকান কর্মী কামাল হোসেন (৩৩), দোকান কর্মী জীবন (২২), দোকান কর্মী জিসান (১৮), দোকান কর্মী ইয়াসিন (২৪), দোকান কর্মী স্বপন (২৩), ক্রোকারিজের দোকানদার মোঃ জীবন (৩০), দোকান কর্মী ফিরোজ আলম (৩০), দোকান কর্মী সাফিন (১৮), দোকান কর্মী ফারহান (২২) ও সেচ্ছাসেবী চানমিয়া (১৮)।

Banglabid

শনিবার ১৫ এপ্রিল সকাল সাড়ে আটটার দিকে প্রথমে তিন ফায়ার সার্ভিস সদস্যসহ চারজনকে এবং পরে একে একে আরও ২৭ জনকে অসুস্থ অবস্থায় হাসপাতালে নিয়ে যান ফায়ার সার্ভিস কর্মীরা। ৩১ জনকেই ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করে চ্যানেল আই অনলাইনকে জানান, নিউমার্কেট থেকে আগুনের ঘটনায় ১৭ জন ধোঁয়ায় অসুস্থ হয়ে হাসপাতালে এসেছেন। তাদের জরুরি বিভাগে রেখে অক্সিজেন দেওয়া হচ্ছে।

এর আগে শনিবার ভোর ৫টা ৪০ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। পরে ৫টা ৪৩ মিনিটের মধ্যে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের ইউনিট পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রায় সাড়ে তিন ঘণ্টা অক্লান্ত পরিশ্রমের পর আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। সঙ্গে যুক্ত হয়ে সহায়তা করেছে বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীর অগ্নি নির্বাপণ সাহায্যকারী দল। আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে বিজিবি ও পুলিশ। আগুন পুরোপুরি নির্বাপণ হওয়া পর্যন্ত কাজ করবে ফায়ার কর্মীরা।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: নিউ মার্কেট আগুন
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত।

বৃষ্টি শুরু হলে যে দোয়া পড়তেন রাসুল (সা.)

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত।

বইয়ের সুবাস আর পাতা ওল্টানোর আনন্দে ‘বিশ্ব বইপ্রেমী দিবস’

আগস্ট ৯, ২০২৬
ছবি: প্রতিনিধি।

সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত।

পুলিশে নিয়োগ, আবেদন করা যাবে ৮ম শ্রেণি পাশেই

আগস্ট ৯, ২০২৬

ঢাকার খাবার ঐতিহ্যের স্বাদে যেন ইতিহাসের গল্প বলে

আগস্ট ৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT