টিপস-রিভিউ

হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টের নিরাপত্তা ঝুঁকি এড়াতে ৩ পরামর্শ

WhatsApp লোগো সহ মোবাইল ফোন, নিরাপত্তা পরামর্শের জন্য উপযুক্ত ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

নিরাপত্তা ঝুঁকি এড়াতে WhatsApp অ্যাকাউন্টের জন্য গুরুত্বপূর্ণ পরামর্শের ছবি. Channel i News – চ্যানেল আই নিউজ

হোয়াটসঅ্যাপ ব্যবহারকারী অনেকে নিরাপত্তা সমস্যায় পড়েন। হ্যাকারদের কবলে পড়ে ব্যবহারকারীরা ব্যক্তিগত তথ্য হারানো, ভিডিও-ছবি চুরি ও গুরুত্বপূর্ণ ফাইল হারানোর ঝুঁকিতে থাকেন। এসব থেকে রক্ষা পেতে হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ কিছু পরামর্শ দিয়েছে ব্যবহারকারীর নিরাপত্তা বাড়াতে।

হোয়াটসঅ্যাপ একাউন্টের নিরাপত্তা ঝুঁকি এড়াতে ৩ পরামর্শ:

১. টু-স্টেপ ভেরিফিকেশন চালুর পাশাপাশি ৬ সংখ্যার যাচাইকরণ কোড কারো সাথে শেয়ার না করা।

২. অ্যাকাউন্টের অ্যাক্সেস হারিয়ে ফেলার সাথে সাথে নম্বরটি পুনরায় নিবন্ধন করতে হবে৷ এতে অন্য কেউ আগের মেসেজগুলো দেখতে পারবে না।

৩. সবসময় হোয়াটসঅ্যাপের সর্বশেষ সংস্করণ ব্যবহার করতে হবে। কারণ প্রতিনিয়ত নিরাপত্তা ইস্যুগুলো দেখে নতুন নতুন আপডেট দিচ্ছে ফেসবুক।

বিষয়:পরামর্শ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…