চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কক্সবাজারে চোরাইপণ্যসহ ৩ পাচারকারী আটক

সরওয়ার আজম মানিকসরওয়ার আজম মানিক
৫:২৫ অপরাহ্ণ ২১, সেপ্টেম্বর ২০২৫
কক্সবাজার, জনপদ
A A
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

কক্সবাজারের টেকনাফে মিয়ানমারের নাইক্ষ্যংদিয়া সংলগ্ন সাগরে ট্রলার যোগে পাচারকালে বিপুল পরিমাণ চোরাইপণ্যসহ ৩ পাচারকারীকে আটক করেছে কোস্ট গার্ড।

রোববার (২১ সেপ্টেম্বর) দুপুরে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন কোস্ট গার্ড সদর দপ্তরের গণমাধ্যম কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম উল হক। পাচারকারিদের নাম ও পরিচয় জানাতে না পারলেও তাদের মধ্যে বাংলাদেশি ও রোহিঙ্গা নাগরিক রয়েছে বলে জানান তিনি।

কোস্ট গার্ড জানিয়েছে, জব্দ করা চোরাইপণ্যের বিনিময়ে পাচারকারিরা মিয়ানমার থেকে ইয়াবা ও মদসহ বিভিন্ন ধরণের মাদকদ্রব্যের চালান নিয়ে আসার কথা ছিল।

কোস্ট গার্ড সদর দপ্তরের গণমাধ্যম কর্মকর্তা সিয়াম উল হক বলেন, শনিবার বিকালে মিয়ানমারের নাইক্ষ্যংদিয়া সংলগ্ন সাগর এলাকা দিয়ে সংঘবদ্ধ একটি চক্র বাংলাদেশি পণ্যের বিনিময়ে ইয়াবা ও মদসহ অন্যান্য মাদকদ্রব্যের চালান পাচারের খবর পায় কোস্ট গার্ড।

কোস্ট গার্ডের শাহপরীরদ্বীপ স্টেশনের একটি দল অভিযান চালায়। এক পর্যায়ে সন্দেহজনক একটি মাছ ধরার ট্রলার দেখতে পেয়ে কোস্ট গার্ড সদস্যরা তাদের থামার জন্য নির্দেশ দেন। পাচারকারিরা কোস্ট গার্ড সদস্যদের উপস্থিতি টের পেয়ে ট্রলারটি দ্রুত চালিয়ে পালানোর চেষ্টা চালায়। এসময় ধাওয়া দিয়ে ট্রলারটি জব্দ করতে সক্ষম হয় কোস্ট গার্ড।

ট্রলারে অবস্থানকারী ৩ পাচারকারিকে আটক করা হয়। এসময় ট্রলারটি তল্লাশি চালিয়ে অবৈধভাবে শুল্ক-কর ফাঁকি দিয়ে মায়ানমারে পাচারের জন্য বহন করা ৮৩ বস্তা সিমেন্ট, ৮৫ বস্তা সার ও ৩৪০ লিটার সয়াবিন তেল উদ্ধার করা হয়েছে। জব্দ করা এসব নিত্যপণ্যের আনুমানিক মূল্য ১ লাখ ৬০ হাজার টাকা।

Reneta

জব্দকৃত মালামাল ও পাচারকাজে ব্যবহৃত ট্রলারটি টেকনাফ থানায় হস্তান্তর করে সংশ্লিষ্ট আইনে মামলা করা হয়েছে বলে জানান, কোস্ট গার্ডের এ গণমাধ্যম কর্মকর্তা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কক্সবাজারপাচারকারী আটক
শেয়ারTweetPin

সর্বশেষ

পালিত হচ্ছে আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস

জুন ১০, ২০২৬

দেশের বিভিন্ন অঞ্চলে ঝড়ের শঙ্কা, নদীবন্দরে সতর্ক সংকেত

জুন ১০, ২০২৬
গ্রামাঞ্চলে স্বাস্থ্যসেবায় এআই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে; ছবি: এআই

স্বাস্থ্যসেবার সংকটে এআই কি হতে পারে গেমচেঞ্জার?

জুন ১০, ২০২৬

হরমুজে মার্কিন হেলিকপ্টার ভূপাতিতের পর ইরানে যুক্তরাষ্ট্রের হামলা

জুন ১০, ২০২৬

নাহিদকে বিগ ব্যাশে দেখতে চান অ্যালেক্স ক্যারি

জুন ১০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT