জনপদ

পানিতে ডুবে ৩ স্কুল শিক্ষর্থাীর মৃত্যু

পানিতে ডুবে তিন স্কুল শিক্ষার্থীর মৃতদেহ উদ্ধার, শোকের ছায়া. Channel i News - চ্যানেল আই নিউজ

পানিতে ডুবে তিন স্কুল শিক্ষার্থীর মৃতদেহ উদ্ধার, ঘটনাস্থলে পুলিশ ও স্বজনরা।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

শেরপুরে বন্যার পানি দেখতে গিয়ে সেই পানিতে গোসল করার সময় দশানি নদীতে ডুবে দুই সহপাঠি এবং পুকুরের পানিতে ডুবে আরেক স্কুল শিক্ষার্থীসহ একদিনে তিন শিক্ষর্থাীর মৃত্যু হয়েছে।

গতকাল ১১ জুলাই বৃহস্পতিবার বিকেলে শেরপুর সদর উপজেলার কামারেরচরের ইউনিয়নের সাহাব্দিরচর মোড় সংলগ্ন এলাকা এবং লছমনপুর ইউনিয়নের দীঘলদি গ্রামে পানিতে ডুবে এই তিন শিক্ষার্থীর মৃত্যু ঘটে। নিহতরা হলেন-কামারেরচর উচ্চ বিদ্যাায়ের অস্টম শ্রেনীর ছাত্র এবং ডুবারচর বাইনপাড়া গ্রামের আমজাদ আলীর ছেলে সুজন মিয়া, মহির উদ্দিনের ছেলে শোভন মিয়া। নিহত অপরজন হলেন-দীঘলদী মোল্লাপাড়া গ্রামের জাহাঙ্গীর আলম জিসান।

সদর থানার ওসি এমদাদুল হক জানিয়েছেন, সুজন ও শোভন ফুটবল খেলা শেষে নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজ হন। পরে স্থানীয়রা মাছ ধরার জাল ফেলে তাদের মরদেহ উদ্ধার করে। বিকেলে বন্ধুদের সাথে পুকুরে গোসল করতে গিয়ে নিখোঁজ হন জিসান। পরে পরিবারের সদস্য ও স্থানীয়রা খোঁজাখুজি করে বাড়ির পাশের পুকুর থেকে জিসানের মরদেহ উদ্ধার করে।

এই নিয়ে গত ৯ দিনের ব্যবধানে শেরপুর জেলায় ৮টি শিশুর পানিতে ডুবে মৃত্যুর ঘটনা ঘটেছে বলে জেলা পুলিশ সুত্রে জানা গেছে।

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…