কক্সবাজার

কক্সবাজারে অপহৃত ৪ শিক্ষার্থীর মধ্যে উদ্ধার ৩

আরেক শিক্ষার্থী উদ্ধারে চলছে অভিযান

কক্সবাজার জেলার মানচিত্র, বাংলাদেশের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় জেলা. Channel i News - চ্যানেল আই নিউজ

কক্সবাজার জেলার মানচিত্র, যেখানে শহর ও উপজেলা গুলোর অবস্থান দেখানো হয়েছে, বাংলাদেশের দক্ষিণ-পূর্বাঞ্চলে অবস্থিত।. Channel i News – চ্যানেল আই নিউজ

কক্সবাজারের রামু উপজেলা থেকে অপহরণের শিকার চার স্কুলছাত্রের মধ্যে তিনজনকে উদ্ধার করা হয়েছে। শুক্রবার সন্ধ্যার দিকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী টেকনাফের লেদা রোহিঙ্গা ক্যাম্পের পার্শ্ববর্তী পাহাড় থেকে তাদের উদ্ধার করে।

শুক্রবার ১০ ডিসেম্বর সন্ধ্যায় টেকনাফ শালবাগান পাহাড়ি এলাকা থেকে পৃথক অভিযান চালিয়ে তাদের উদ্ধার করা হয়। ওই এলাকায় এখনও অভিযান চলমান রয়েছে।

তিন শিক্ষার্থী উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন ১৬ এপিবিএনের এসপি তারিকুল ইসলাম।

উদ্ধার স্কুল ছাত্ররা হলেন, রামু উপজেলার খুনিয়াপালং ইউনিয়নের পেঁচারদ্বীপের মংলাপাড়া এলাকার মোহাম্মদ কায়সার, মিজানুর রহমান নয়ন, জাহিদুল ইসলাম। তবে মিজানুর রহমান নামক আরেকজন এখনো উদ্ধার হয়নি। তাকে উদ্ধারে যৌথ অভিযান চলছে।

র‍্যাব ১৫ অধিনায়ক খায়রুল আমিন সরকার জানান, শালবন পাহাড় থেকে মোট তিনজনকে  উদ্ধার করা হয়েছে। এ সময় তাদের অপহরণকারী চক্রের একজনকেও আটক করেছে র‍্যাব। তাদের  দেয়া তথ্য অনুযায়ী বাকি একজনের  উদ্ধারের চেষ্টা চলছে।

উদ্ধার হওয়া শিক্ষার্থীরা হলেন মো.কায়সার হামিদ, মিজানুর রহমান নয়ন, জাহিদুল ইসলাম। অন্য শিক্ষার্থীকে উদ্ধারে আশপাশের পাহাড়গুলোতে র‌্যাব, আর্মড পুলিশ ব্যাটালিয়ন ও টেকনাফ থানা পুলিশ যৌথভাবে অভিযান চালাচ্ছে।

এর আগে সেন্টমার্টিন ভ্রমণের কথা বলে টেকনাফে নিয়ে ‘মুক্তিপণের দাবিতে’ চার স্কুলছাত্রকে অপহরণের ঘটনায় ৩ রোহিঙ্গাকে গ্রেপ্তার করে আর্মড পুলিশ ব্যাটালিয়ন। আটকরা হলো: টেকনাফের মোচনী পাড়া রোহিঙ্গা শিবিরের নুর সালাম (৫০), রনজন বিবি (১৩) ও সাদ্দাম মিয়া। তাদের টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে।

অপহরণের শিকার স্কুলছাত্রদের স্বজনদের বরাতে পরিদর্শক আব্দুল আলিম বলেন: রামুর পেচারদ্বীপের বাসিন্দা ও সোনার পাড়া উচ্চ বিদ্যালয়ের চার শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয় বাতিঘর নামের একটি আবাসিক কটেজের কর্মচারী জাহাঙ্গীর আলম ও ইব্রাহিমের মধ্যে বন্ধুত্বের সম্পর্ক গড়ে উঠে। সেই সুবাদে গত ৭ ডিসেম্বর সকালে রামুর পেচারদ্বীপ এলাকা থেকে জাহাঙ্গীর ও ইব্রাহিম স্কুলছাত্রকে সেন্টমার্টিন ভ্রমণের কথা বলে টেকনাফের উদ্দেশে রওনা দেয়। একপর্যায়ে ওইদিন সকাল ১০টার দিকে স্কুলছাত্রদের টেকনাফের হোয়াইক্যং এলাকায় নিয়ে যায়। এরপর থেকে স্কুলছাত্রদের খোঁজ মিলছিল না। এরই মধ্যে বুধবার রাতে নিখোঁজ স্কুলছাত্রদের স্বজনদের কাছে মোবাইল ফোনে অপরিচিত নম্বর থেকে ফোন করে অজ্ঞাত ব্যক্তিরা তাদের মুক্তিপণ বাবদ ২০ লাখ টাকা দিতে বলে। মুক্তিপণ না দিলে স্কুলছাত্রদের মেরে ফেলার হুমকি দেয়া হয়।

এই অপহরণের ঘটনায় জড়িত থাকার অভিযোগ উঠেছে টেকনাফের নয়াপাড়া রোহিঙ্গা ক্যাম্পের ২৬ নম্বর ব্লকের বাসিন্দা জাহাঙ্গীর আলম ও মোহাম্মদ ইব্রাহিমের বিরুদ্ধে। তারা রামুর খুনিয়াপালং ইউনিয়নের পেচারদ্বীপ এলাকায় বাতিঘর নামের একটি আবাসিক কটেজের কর্মচারী।

বিষয়:কক্সবাজার

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…