জনপদ

ঝিনাইদহে পৃথক সড়ক দুর্ঘটনায় ৩ জন নিহত

ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় আহত ও নিহতের জন্য উদ্ধারকর্মীরা কাজ করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ঝিনাইদহে পৃথক সড়ক দুর্ঘটনায় ৩ জন নিহত ও আহত হয়েছেন, পুলিশ ও উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে উপস্থিত।. Channel i News – চ্যানেল আই নিউজ

শেখ সেলিম, ঝিনাইদহ: ঝিনাইদহে পৃথক সড়ক দুর্ঘটনায় ৩ জন নিহত হয়েছে। শনিবার সকালে ঝিনাইদহ সদর উপজেলার কয়ারগাছি ও শৈলকুপা উপজেলার মুড়োতলা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানায়, সকালে কালীগঞ্জ উপজেলার ষাটবাড়িয়া মনোহরপুর গ্রাম থেকে মোটর সাইকেলে ঝিনাইদহ শহরে যাচ্ছিলো ওই গ্রামের শাকিল হোসেন ও রাকিব হোসেন রকি। পথে ঝিনাইদহ-যশোর মহাসড়কের সদর উপজেলার কয়ারগাছি নামক স্থানে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ইটবোঝায় ট্রাক তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই ওই দুইজন নিহত হয়।

অপরদিকে সকালে শৈলকুপা উপজেলার মুড়োতলা নামক স্থানে ঢাকা থেকে আসা গোল্ডেন লাইন নামক বাসের ধাক্কায় তুষার বিশ্বাস নামের মোটরসাইকেল আরোহী গুরুতর আহত হয়। সেখান থেকে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

বিষয়:সড়ক দুর্ঘটনা সড়ক দুর্ঘটনায় নিহত

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…