চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইঁদুর মারা বৈদ্যুতিক ফাঁদে জড়িয়ে দাদী-নাতিসহ নিহত ৩

আসাদুজ্জামান বাবুল আসাদুজ্জামান বাবুল
৯:০৭ পূর্বাহ্ণ ১৮, জানুয়ারি ২০২৬
- টপ লিড নিউজ, গোপালগঞ্জ, জনপদ
A A
কাশিয়ানী থানা, গোপালগঞ্জ।
ছবি: সংগৃহীত

কাশিয়ানী থানা, গোপালগঞ্জ। ছবি: সংগৃহীত

গোপালগঞ্জের কাশিয়ানীতে ইঁদুরের আক্রমণ থেকে বোরো ধানের চারা রক্ষা করতে পেতে রাখা বৈদ্যুতিক ফাঁদের তারে জড়িয়ে দাদী-নাতিসহ ৩ জনের মৃত্যু হয়েছে।

শনিবার (১৭ জানুয়ারি) রাত সাড়ে ৯টার পর জেলার কাশিয়ানী উপজেলার রাজপাট ইউনিয়নের তেতুলিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

মৃত ব্যক্তিরা হলেন-কাশিয়ানী উপজেলার রাজপাট ইউনিয়নের তেতুলিয়া গ্রামের মোশারফ সিকদারের স্ত্রী রাহেলা বেগম (৫০) ও তার নাতি সজিব সিকদারের ছেলে সাইফান হাসান (১০) এবং প্রতিবেশী হানিফ সিকদারের ছেলে ইরান সিকদার (৫৫)।

গোপালগঞ্জের মুকসুদপুর/কাশিয়ানী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার পুলিশ সুপার মীর মো. সাজেদুর রহমান এ তথ্য নিশ্চিত করে জানান, ইঁদুরের হাত থেকে বোরো ধানের চারা রক্ষা করতে কাশিয়ানী উপজেলার তেতুলিয়া গ্রামের সজিব সিকদারের বাড়ির পাশে বিদ্যুতের তার দিয়ে ইঁদুর মারার ফাঁদ তৈরি করা ছিল। বিদ্যুতের তৈরি সেই ফাঁদের তারের লিকেজে হাত দিয়ে শিশু সাইফান হাসান (১০) বিদ্যুৎস্পৃষ্ট হয়। তাকে বাঁচাতে দৌড়ে গিয়ে দাদী রাহেলা বেগমও ওই তারে বিদ্যুৎস্পৃষ্ট হন। এরপর নাতি ও দাদীকে বাঁচাতে গিয়ে প্রতিবেশী ইরান সিকদারও বিদ্যুৎস্পৃষ্ট হন।

গুরুত্বর অসুস্থ ৩ জনকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাদের সবাইকেই মৃত ঘোষণা করেন। মর্মান্তিক এ ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের কান্নার আহাজারীতে ভারি হয়ে উঠেছে এলাকার আকাশ-বাতাস।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কাশিয়ানীগোপালগঞ্জগোপালগঞ্জের মুকসুদপুরতিনজন নিহতদাদী-নাতিবৈদ্যুতিক ফাঁদ
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

হোয়াইট হাউস করেসপন্ডেন্টস ডিনারেই গণমাধ্যমকে কটাক্ষ ট্রাম্পের

জুলাই ২৬, ২০২৬
ছবি: সংগৃহীত

শাহজালাল বিমানবন্দরের ময়লার স্তূপে আগুন

জুলাই ২৫, ২০২৬

কথা রেখেছেন কুকুরেয়া, এঁকেছেন কোচের ট্যাটু

জুলাই ২৫, ২০২৬
ছবি: সংগৃহীত

চিংতেচেনের চীনামাটির ঐতিহ্য পেল ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যের স্বীকৃতি

জুলাই ২৫, ২০২৬
ছবি: সংগৃহীত

ভারতের নতুন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী প্রহ্লাদ জোশী

জুলাই ২৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT