বাংলাদেশ

এমপি আনার হত্যা: ভারত যাচ্ছেন ডিবি প্রধানসহ ৩ কর্মকর্তা

ডিবি প্রধানসহ তিন কর্মকর্তা ভারত যাচ্ছেন, এমপি আনার হত্যা মামলার তদন্তের জন্য. Channel i News - চ্যানেল আই নিউজ

ডিবি প্রধান ও দুই কর্মকর্তা ভারতের উদ্দেশ্যে রওনা হচ্ছেন, এমপি আনার হত্যা মামলার তদন্তের জন্য।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার খুনের ঘটনা তদন্তে ডিবি প্রধান হারুন অর রশিদসহ তিন পুলিশ কর্মকর্তা কলকাতা যাচ্ছেন।

এর আগে বৃহস্পতিবার (২৩ মে) সন্ধ্যার দিকে আনার হত্যার ঘটনা তদন্ত করতে ঢাকায় আসে কলকাতা পুলিশের চার সদস্যের একটি স্পেশাল টিম।

পরপর তিনবারের সংসদ সদস্য ছিলেন আনোয়ারুল আজীম আনার। তিনি ঝিনাইদহ-৪ (কালীগঞ্জ) আসনে ২০১৪, ২০১৮ এবং ২০২৪ সালে আওয়ামী লীগ থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। বুধবার (২২ মে) ভারতের পশ্চিমবঙ্গের কলকাতা থেকে তার মৃত্যু খবর প্রকাশ হয়।

গত ১২ মে ভারতে গিয়েছিলেন আনার। পরদিনই রহস্যজনকভাবে নিখোঁজ হন তিনি। এরপর থেকে চলছিল নানা জল্পনা। কিন্তু বুধবার (২২ মে) হঠাৎ খবর ছড়ায়, কলকাতায় খুন হয়েছেন বাংলাদেশি এমপি। তার মরদেহ এবং ঘটনার বিষয়ে তথ্য উদঘাটনে কাজ করছে বাংলাদেশ এবং ভারতীয় পুলিশের একাধিক স্পেশাল টিম।

বিষয়:আনোয়ারুল আজিম আনার ডিবি প্রধান হারুন অর রশীদ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…