আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলায় নিহত ৩

যুক্তরাষ্ট্রের স্কুলে বন্দুক হামলার স্থান, পুলিশ ও উদ্ধারকর্মরা উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

যুক্তরাষ্ট্রের স্কুলে বন্দুক হামলার ঘটনাস্থলে পুলিশ ও উদ্ধারকর্মরা উপস্থিত, তদন্ত চলছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

যুক্তরাষ্ট্রের উইসকনসিন রাজ্যের একটি স্কুলে বন্দুক হামলায় ৩ জন নিহত হয়েছে। এই ঘটনায় আহত হয়েছেন আরও ৬ জন।

সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

সোমবার (১৬ ডিসেম্বর) স্থানীয় সময় দুপুরে ম্যাডিসনের অ্যাবানড্যান্ট লাইফ ক্রিশ্চিয়ান স্কুলে এলোপাতাড়ি গুলি করে বন্দুক হামলা চালানো হয়।

পুলিশ প্রধান শন বার্নস বলেছেন, নিহতদের মধ্যে বন্দুকধারীও রয়েছে বলে মনে করা হচ্ছে। হামলার পরপরই পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। তারা স্কুলের আশপাশের রাস্তা বন্ধ করে দেয়।

ম্যাডিসন পুলিশ এক বিবৃতিতে জানিয়েছে, এই ঘটনায় তদন্ত চলমান রয়েছে। নতুন কোনো তথ্য পাওয়া গেলে তা প্রকাশ করা হবে।

বিষয়:নিহত ৩ বন্দুক হামলা যুক্তরাষ্ট্র স্কুল

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…