চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

খাগড়াছড়িতে দুর্বৃত্তদের গুলিতে নিহত ৩

আজহার হেরা আজহার হেরা
৪:৩১ অপরাহ্ণ ০৬, জুলাই ২০২৬
- টপ লিড নিউজ, খাগড়াছড়ি, জনপদ
A A

খাগড়াছড়ির পানছড়ি উপজেলায় সশস্ত্র হামলায় তিন যুবক নিহত হয়েছেন। এই ঘটনায় আরও দুইজন নিখোঁজ রয়েছেন। স্থানীয়দের দাবি, হামলার পর তাদের অপহরণ করে নিয়ে যাওয়া হয়েছে। তবে পুলিশ বলছে, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে পাহাড়ের দুই পক্ষের মধ্যে গোলাগুলিতে হতাহতের ঘটনা ঘটেছে।

সোমবার দুপুর ১২টার দিকে উপজেলার চেঙ্গী ইউনিয়নের পূজগাং এলাকার মধুমঙ্গল পাড়ায় এই ঘটনা ঘটে। নিহত ও নিখোঁজ ব্যক্তিদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

স্থানীয় একটি সূত্র জানায়, পাঁচ যুবক একটি টমটমে করে পানছড়ির দিকে যাচ্ছিলেন। পথে আগে থেকে ওঁত পেতে থাকা সশস্ত্র দুর্বৃত্তরা তাদের ওপর অতর্কিত হামলা চালায়। এতে তিনজন ঘটনাস্থলেই নিহত হন। পরে বাকি দুজনকে অস্ত্রের মুখে তুলে নিয়ে যায় হামলাকারীরা।

তবে ঘটনার বিষয়ে ভিন্ন তথ্য দিয়েছে পুলিশ। পানছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস ওয়াহিদ জানান, প্রাথমিকভাবে তিনজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে পাহাড়ের বিবাদমান দুই পক্ষের মধ্যে গোলাগুলির ঘটনায় এই হতাহতের ঘটনা ঘটে বলে ধারণা করা হচ্ছে।

তিনি বলেন, নিহতদের পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি। মরদেহ উদ্ধারে পুলিশ ঘটনাস্থলে গেছে। পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও এলাকায় অবস্থান নিয়েছেন এবং ঘটনাটি তদন্ত করা হচ্ছে।

এদিকে ঘটনার পর পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। হামলার পেছনের কারণ এবং কারা জড়িত, সে বিষয়ে এখনও নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। এই বিষয়ে পাহাড়ের কোনো আঞ্চলিক সংগঠনের বক্তব্যও এখন পর্যন্ত পাওয়া যায়নি।

ট্যাগ: গুলিসশস্ত্র হামলা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ফিফার নিয়ম ‘ধ্বংস’ হয়ে গেছে, এটি এখন ‘কলঙ্কিত’

পরবর্তী

ব্রাজিলের স্বপ্নভঙ্গ, নেইমারের কান্নায় কেঁদেছে শোবিজ

পরবর্তী

ব্রাজিলের স্বপ্নভঙ্গ, নেইমারের কান্নায় কেঁদেছে শোবিজ

‘মেলোনি আমার প্রতি অতিরিক্ত আসক্ত’, বিতর্কিত পোস্টে নতুন উত্তেজনা ছড়ালেন ট্রাম্প

সর্বশেষ

নজরুলের প্রয়াণ দিবসে চ্যানেল আইয়ে যতো আয়োজন

আগস্ট ২৬, ২০২৬

৭ শতাধিক মার্কিন পণ্যে পাল্টা শুল্ক বসিয়ে মুখোমুখি কানাডা-যুক্তরাষ্ট্র

আগস্ট ২৬, ২০২৬
ছবি: সংগৃহীত

বিশ্বজুড়ে মার্কিন ভিসা সাক্ষাৎকার কেন স্থগিত ও রদবদল?

আগস্ট ২৬, ২০২৬

বিশ্বকাপে কোয়ালিফাই করলে পুরো দেশ আনন্দে ফেটে পড়বে: রোনান

আগস্ট ২৬, ২০২৬
ছবি: সংগৃহীত

হরমুজ প্রণালি নিয়ে আলোচনায় ইরান-ওমান

আগস্ট ২৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT