চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শেরপুরে বন্যার পানিতে ৩ জনের মৃত্যু

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:৩৪ পূর্বাহ্ণ ১৮, জুন ২০২২
জনপদ, শেরপুর
A A
শেরপুরে বন্যার পানিতে ভেঙে গেছে সড়ক, বহু মানুষ ক্ষতিগ্রস্ত. Channel i News - চ্যানেল আই নিউজ

শেরপুর প্রতিনিধি: শেরপুরে ঝিনাইগাতীতে পাহাড়ি ঢলে সৃষ্ট বন্যার পানিতে নিখোঁজ হওয়ার ১৫ ঘণ্টা পর শনিবার সকালে দুই জনের লাশ উদ্ধার করা হয়েছে। এছাড়াও বন্যার পানিতে বিদ্যুতের তার ছিঁড়ে বিদ্যুতস্পৃষ্ট হয়ে আরও এক কিশোরের মৃত্যু হয়েছে।

নিহতরা হলেন: ঝিনাইগাতী উপজেলার সদর ইউনিয়নের কৃষক আশরাফ আলী ও ধানশাইল ইউনিয়নের বাগেরভিটা গ্রামের রাজমিস্ত্রী আবু কালাম। বিদ্যুতস্পৃষ্ট হয়ে নিহত কিশোরের নাম শিপন মিয়া।

ঝিনাইগাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ফারুক আল মাসুদ বলেন, শুক্রবার বিকেল থেকে তারা ঢলের পানির তোড়ে ভেসে গিয়ে ২ জন নিখোঁজ ছিলেন।

Banglabid

অন্যদিকে, ঘরে পানি ওঠায় বাইরে থেকে ঘরে ফেরার পর অসাবধানতাবশত বিদ্যুতের তার ছিড়ে শুক্রবার রাতে বিদ্যুতস্পৃষ্ট হয়ে নালিতাবাড়ীর নন্নী বন্দ ভাটপাড়া এলাকার এক কিশোর নিহত হয়। নিহত শিপন মিয়া ওই গ্রামের আলী হোসেনের ছেলে এবং স্থানীয় মাদ্রাসার ৭ম শ্রেণীর ছাত্র ছিল বলে স্থানীয়রা জানান।

শেরপুরে পাহাড়ি ঢলে শতাধিক প্লাবিত হওয়ায় ঝিনাইগাতী, নালিতাবাড়ী ও শ্রীবরদী উপজেলার অর্ধলক্ষাধিক মানুষ পানিবন্দি হয়ে পড়েছে। বৃষ্টি ও উজানের ঢলের তেজ কিছুটা কমলেও বন্যা পরিস্থিতির আরো অবনতি ঘটেছে। ঢলের তোড়ে গ্রামীণ রাস্তাঘাট, নদীর বাঁধ, সেতু-কালভার্ট ভেঙ্গে যাওয়ায় বন্যাকবলিত এলাকার মানুষের দুর্ভোগ বেড়েছে।

পাহাড়ি ঢলে পানিবন্দি এলাকার মানুষজনকে উদ্ধার করতে প্রশাসনের নির্দেশে ফায়ার সার্ভিস ও স্কাউট সদস্যরা কাজ করে যাচ্ছে। বন্যা কবলিত এলাকায় খাবার পানির সংকট দেখা দিয়েছে। প্রশাসনের পক্ষ থেকে বন্যার্তদের মাঝে শুকনা খাবার ও চাল বিতরণ করা হচ্ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট উপজেলার ইউএনওরা।

Reneta

 

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: শেরপুরশেরপুরে বন্যা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

চট্টগ্রামে পাহাড় ধসে ৪ জনের মৃত্যু

পরবর্তী

কার্তিকের নামটা বিশ্বকাপ স্কোয়াডে প্রথম সারিতেই থাকবে: স্টেইন

পরবর্তী
বাংলাদেশের ক্রিকেটার শাকিব আল হাসান ব্যাট হাতে উল্লাসে উদযাপন করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

কার্তিকের নামটা বিশ্বকাপ স্কোয়াডে প্রথম সারিতেই থাকবে: স্টেইন

ধানের পোকা দমনে জিনম এডিটিং ভিডিও।. Channel i News - চ্যানেল আই নিউজ

ধানের পোকা দমনে জিনম এডিটিং

সর্বশেষ

যাকে নায়ক হিসেবে দেখেছেন ছটকু আহমেদ

আগস্ট ২১, ২০২৬

‘কোনদিন মনে হয় নাই মানুষটা টাকা বানানোর জন্য রাজনীতিতে এসেছেন’

আগস্ট ২১, ২০২৬

হাসপাতালে পরীক্ষা শেষে আবার কারাগারে ইমরান খান

আগস্ট ২১, ২০২৬

জার্মানিতে দক্ষ কর্মীর সংকট

আগস্ট ২১, ২০২৬

শপথ নেওয়া মন্ত্রী-প্রতিমন্ত্রীরা কে কোন দায়িত্বে?

আগস্ট ২১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT