চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

করাচিতে স্বাধীনতা দিবস উদযাপনে ফাঁকা গুলিবর্ষণের ঘটনায় নিহত ৩

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:২৮ অপরাহ্ণ ১৪, আগস্ট ২০২৫
- সেমি লিড, আন্তর্জাতিক
A A
পাকিস্তানের পতাকা ও আতশবাজি দিয়ে স্বাধীনতা দিবস উদযাপন. Channel i News - চ্যানেল আই নিউজ

পাকিস্তানের ৭৮তম স্বাধীনতা দিবস উদযাপনের সময় করাচি শহরে ফাঁকা গুলিবর্ষণের ঘটনায় ৩ জন নিহত ও অন্তত ৬৪ জন আহত হয়েছেন। নিহতদের মধ্যে একজন প্রবীণ ব্যক্তি এবং একজন আট বছরের শিশু রয়েছেন বলে নিশ্চিত করেছে স্থানীয় উদ্ধারকারী সংস্থা।

আজ ১৪ আগস্ট বৃহস্পতিবার প্রকাশিত একটি প্রতিবেদনে জিও নিউজ জানিয়েছে, স্বাধীনতা দিবসের উদযাপন উপলক্ষে করাচির বিভিন্ন এলাকায় আজ গুলি ছোড়ার ঘটনা ঘটে। নিহতদের মধ্যে করাচির আজিজাবাদ এলাকায় গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয় এক শিশুর। অপরদিকে কোরাঙ্গি এলাকায় নিহত হন স্টিফেন নামের এক ব্যক্তি।

পুলিশ সূত্রে জানা গেছে, লিয়াকতাবাদ, কোরাঙ্গি, লায়ারি, মেহমুদাবাদ, আখতার কলোনি, কেমারি, জ্যাকসন, ওরাঙ্গি টাউন, পাপোশ নগর, শরিফাবাদ, জামান টাউন ও উত্তর নাজিমাবাদসহ বহু এলাকা থেকে গুলিবিদ্ধ হয়ে আহত হওয়ার খবর এসেছে। আহতদের অধিকাংশই পথচারী এবং স্থানীয় বাসিন্দা।

Banglabid

এই ঘটনায় করাচির বিভিন্ন এলাকা থেকে ২০ জনের বেশি সন্দেহভাজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে আধুনিক আগ্নেয়াস্ত্র ও গুলি। এ ঘটনায় একাধিক মামলা রুজু করা হয়েছে এবং তদন্ত চলছে।

পুলিশ ও প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে, এই ধরনের বেপরোয়া ও বিপজ্জনক আচরণ বরদাশত করা হবে না। ফাঁকা গুলি ছোড়ার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দেওয়া হয়েছে। নাগরিকদের নিরাপদ ও আইনানুগ উপায়ে উৎসব উদ্‌যাপনের আহ্বান জানিয়েছে পুলিশ প্রশাসন।

উল্লেখ্য, করাচিতে স্বাধীনতা দিবসে ফাঁকা গুলি ছোড়ার ঘটনা নতুন নয়। গত বছরও একই দিনে শহরে অন্তত ৯৫ জন আহত হয়েছিলেন, আর ২০২৩ সালে আহতের সংখ্যা ছিল ৮০ জন।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: করাচিপাকিস্তানস্বাধীনতা দিবস
শেয়ারTweetPin

সর্বশেষ

আগামী সপ্তাহেই ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আগস্ট ১৪, ২০২৬
জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি মো. রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির, ছবি: সংগৃহীত।

বিদায়ের সময় কী বললেন ছাত্রদল সভাপতি-সাধারণ সম্পাদক?

আগস্ট ১৪, ২০২৬

রাজধানীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৫৩ নেতাকর্মী গ্রেপ্তার

আগস্ট ১৪, ২০২৬

শিল্পকলায় এবার সেই তিন সিনেমার টিকিট শো!

আগস্ট ১৪, ২০২৬
এক শ্রমিককে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে, ছবি: সংগৃহীত।

সীতাকুণ্ড শিপ ইয়ার্ডে বিষাক্ত গ্যাসে মৃত্যু বেড়ে ৮

আগস্ট ১৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT