বান্দরবানের রোয়াংছড়িতে ৩ জনের গুলিবিদ্ধ লাশ উদ্ধার

বান্দরবানের পাহাড়ি এলাকা সবুজ বনভূমি ও ছোট গ্রামসমূহের সুন্দর দৃশ্য, যেখানে পাহাড়ের চূড়া ও গ্রামগুলো দেখা যাচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ
বান্দরবানের রোয়াংছড়িতে ৩ জনের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার ৮ মে দুপুরে উপজেলার পাইক্ষ্যং পাড়া এলাকা থেকে এ মরদেহগুলো উদ্ধার করা হয়।
স্থানীয়রা জানায়, সকাল থেকে পাইক্ষ্যং পাড়া এলাকায় পার্বত্য এলাকার দুই সশস্ত্র গ্রপের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে। উভয় পক্ষের গোলাগুলির ঘটনায় এরা মারা গেছেন বলে ধারণা করছে স্থানীয়রা।
রোয়াংছড়ি থানা পুলিশ উপপরিদর্শক সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, স্থানীয়দের দেয়া তথ্যের ভিত্তিতে পাইক্ষ্যং পাড়া এলাকা থেকে অজ্ঞাতনামা ৩ জনের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করা হয়েছে। এই বিষয়ে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন আছে।
বান্দরবান জেলা পুলিশ সুপার মো. তারিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, লাশগুলো ঘটনাস্থল থেকে রোয়াংছড়ি সদর থানায় নিয়ে আসা হয়েছে।
তিনি আরও জানান, মরদেহের পরিচয় ও বিস্তারিত জানতে পুলিশ কাজ শুরু করেছে। শীঘ্রই বিস্তারিত জানা যাবে।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…






