আন্তর্জাতিক

আবারও গাজায় যুদ্ধবিরতি আলোচনা শুরু করতে ৩ দেশের আহ্বান

গাজায় যুদ্ধবিরতি আলোচনা চলাকালে ধ্বংসস্তূপে মানুষজন চলাফেরা করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

গাজায় যুদ্ধের ধ্বংসস্তূপের মধ্যে মানুষজন চলাফেরা করছে, ক্ষতিগ্রস্ত ভবন ও জলাবদ্ধতা দৃশ্য।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

গাজায় যুদ্ধবিরতি নিয়ে আবারও আলোচনার জন্য ইসরায়েল এবং হামাসের প্রতি আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র, মিসর এবং কাতার।

গতকাল ৮ আগস্ট বৃহস্পতিবার একটি প্রতিবেদনে সংবাদ মাধ্যম আল জাজিরা জানায়, যৌথ বিবৃতিতে ইসরায়েল এবং হামাসের প্রতি এই আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র, মিসর এবং কাতার।

দেশ ৩টি বিলম্ব না করে সকল ব্যবধান দূর করা এবং চুক্তির বাস্তবায়ন শুরু করার জন্য দোহা বা কায়রোতে ১৫ আগস্ট জরুরি আলোচনার জন্য ইসরায়েল ও হামাসের প্রতি আহ্বান জানিয়েছে।

ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এই আহ্বানে সাড়া দিয়ে একটি বিবৃতিতে জানিয়েছেন, ইসরায়েল আগামী সপ্তাহে আলোচনার জন্য প্রতিনিধিদল পাঠাবে।

গাজায় যুদ্ধবিরতি প্রস্তাব নিয়ে কয়েক মাস ধরে আলোচনার প্রেক্ষাপটে এই যৌথ বিবৃতি এলো। গত অক্টোবর থেকে চলা গাজায় ইসরায়েলি হামলায় ৩৯ হাজার ৬৯৯ জন নিহত হয়েছেন।

বিষয়:গাজা যুদ্ধবিরতি

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…