প্রবাস সংবাদ

মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় ৩ বাংলাদেশির মৃত্যু

মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩ বাংলাদেশি, আহত অবস্থায় উদ্ধার. Channel i News - চ্যানেল আই নিউজ

মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় তিন বাংলাদেশি নিহত, আহত অবস্থায় উদ্ধার, দুর্ঘটনাস্থলের ছবি।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় তিনজন বাংলাদেশি নাগরিক নিহত হয়েছেন এবং আরও দুইজন আহত হয়েছেন। প্রাথমিকভাবে জানা গেছে, গাড়িটির চালক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গিয়ে পড়েন।

আজ (২ আগস্ট) শনিবার প্রকাশিত একটি প্রতিবেদনে ফ্রি মালয়েশিয়া টুডে জানিয়েছে, কুয়ানতান থেকে কুয়ালালামপুর যাওয়ার পথে গতকাল সন্ধ্যা ৭টা ৩০ মিনিটের দিকে এই দুর্ঘটনা ঘটে।

কুয়ানতানের ভারপ্রাপ্ত পুলিশ প্রধান আদলি মাত দাউদ জানিয়েছেন, নিহতদের মধ্যে চালক সাব্বের হাসান (৩০), যাত্রী জাহিদ হাসান (২১) ও আবদুল্লাহ (২৪) ঘটনাস্থলেই প্রাণ হারান।

আহতদের মধ্যে রয়েছেন হাবিব বিশ্বাস (৪৫) ও মনিরাম চন্দ্র বস (৪০)। তাদের তেংকু আমপুয়ান আফজান হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। চালকের কোনো বৈধ ড্রাইভিং লাইসেন্স ছিল না এবং গাড়িটির রোড ট্যাক্স চলতি বছরের মে মাসে শেষ হয়ে গিয়েছিল।

এ ঘটনায় মালয়েশিয়ার সড়ক পরিবহন আইন ১৯৮৭-এর ৪১ (১) ধারায় (বেপরোয়া বা বিপজ্জনক গাড়ি চালানোর মাধ্যমে মৃত্যু ঘটানো) মামলা করা হয়েছে। পুলিশ ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত চালিয়ে যাচ্ছে।

বিষয়:বাংলাদেশির মৃত্যু মালয়েশিয়া

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…