চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কুইনস কমনওয়েলথ রচনা প্রতিযোগিতায় ৩ বাংলাদেশি শিক্ষার্থীর সাফল্য

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:৩০ অপরাহ্ণ ২৩, নভেম্বর ২০২৫
- সেমি লিড, শিক্ষা
A A
তিন বাংলাদেশি শিক্ষার্থী কুইনস কমনওয়েলথ রচনা প্রতিযোগিতায় সাফল্য. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবি: সংগৃহীত

বিশ্বের সবচেয়ে প্রাচীন আন্তর্জাতিক স্কুল-বিভাগের রচনা প্রতিযোগিতা ‘কুইন্স কমনওয়েলথ রচনা প্রতিযোগিতায়’ পুরস্কার পেয়েছে বাংলাদেশি তিন শিক্ষার্থী।

কমনওয়েলথভুক্ত দেশগুলো থেকে আবেদন করা ৫৩ হাজার ৪৩৪ জনের মধ্যে তারা নির্বাচিত হয়। পুরস্কৃত তিনজন হলো- মীর নাভিদ জায়ের, আফিফা নাওয়ার ও ঋতুরাজ ভৌমিক।

প্লেপেন স্কুলের শিক্ষার্থী মীর নাভিদ জায়ের জুনিয়র ক্যাটাগরিতে গোল্ড অ্যাওয়ার্ড পেয়েছে। সিনিয়র ক্যাটাগরিতে সিলভার অ্যাওয়ার্ড পেয়েছে একই স্কুলের আফিফা নাওয়ার। ঋতুরাজ ভৌমিক পড়াশোনা করে অস্ট্রেলিয়ান ইন্টারন্যাশনাল স্কুলে। সেও সিলভার অ্যাওয়ার্ড পেয়েছে।

আফিফা নাওয়ারের ‘মি, স্টিভ অ্যান্ড সামথিং এলস্’ গল্পটি সৃজনশীল ব্যাখ্যার জন্য আন্তর্জাতিক স্বীকৃতি পেয়েছে। গল্পে একটি সূর্যমুখীর চোখে দেখানো হয়েছে স্মৃতিভ্রষ্ট এক মেয়ের জীবনের যাত্রা। জুনিয়র ক্যাটাগরির এ বছরের থিম ছিল ‘আওয়ার কমনয়েলথ জার্নি’।

রয়্যাল কমনওয়েলথ সোসাইটি আয়োজিত এই প্রতিযোগিতা তরুণদের কমনওয়েলথের ৫৬ দেশের ভৌগোলিক, ঐতিহাসিক ও ব্যক্তিগত অভিজ্ঞতা নিয়ে লেখার সুযোগ দেয়। এ বছর ৫৪টি দেশ থেকে শিক্ষার্থীরা এতে অংশ নিয়েছে।

১৮৮৩ সাল থেকে আয়োজিত এ প্রতিযোগিতা তরুণ লেখকদের বৈশ্বিক ইস্যু ও কমিউনিটির অভিজ্ঞতা নিয়ে ভাবতে শেখায়। বয়সভিত্তিক দুটি ক্যাটাগরিতে গোল্ড, সিলভার ও ব্রোঞ্জ অ্যাওয়ার্ডের মাধ্যমে সেরা লেখকদের স্বীকৃতি দেওয়া হয়।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ৩ বাংলাদেশি শিক্ষার্থীর সাফল্যকুইনস কমনওয়েলথরচনা প্রতিযোগিতারয়্যাল কমনওয়েলথ সোসাইটি
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: প্রতিনিধি।

খুলনায় দুর্বৃত্তের গুলিতে নিহত ১

জুলাই ৩১, ২০২৬
ছবি: সংগৃহীত

চীন-ভারত-রাশিয়াসহ ৬ ব্যক্তি-প্রতিষ্ঠানের ওপর নতুন মার্কিন নিষেধাজ্ঞা

জুলাই ৩১, ২০২৬
ছবি: সংগৃহীত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে প্রক্টরের পর দায়িত্ব ছাড়লেন ৪ সহকারী প্রক্টর

জুলাই ৩১, ২০২৬
ছবি: সংগৃহীত

মালদ্বীপে ফেনীর প্রবাসী শেখ ফরিদের মৃত্যু, মরদেহ দেশে পাঠানোর প্রস্তুতি

জুলাই ৩১, ২০২৬
ছবি: সংগৃহীত

বাংলাদেশসহ ১৪ দেশকে নিয়ে সৌদির সামুদ্রিক সামরিক জোট গঠন

জুলাই ৩১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT