চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কুইন্স কমনওয়েলথ রচনা প্রতিযোগিতায় সিলভার অ্যাওয়ার্ড জিতল ঢাকার লুভিয়া

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:০১ অপরাহ্ণ ১৪, নভেম্বর ২০২৫
- সেমি লিড, বাংলাদেশ
A A
ঢাকার লুভিয়া কুইন্স কমনওয়েলথ রচনা প্রতিযোগিতায় সিলভার অ্যাওয়ার্ড জিতেছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবি: সংগৃহীত

কুইন্স কমনওয়েলথ এসেই কম্পিটিশন (কিউসিইসি) ২০২৫–এ জুনিয়র ক্যাটাগরিতে (১৪ বছরের নিচে) দ্বিতীয়বারের মতো সিলভার অ্যাওয়ার্ড অর্জন করেছে ঢাকার ছাত্র লুভিয়া ডে পারিসো। সৃজনশীল লেখালেখিতে তরুণ প্রতিভাদের আন্তর্জাতিক স্বীকৃতি দেওয়া এই প্রতিযোগিতায় তিনি ২০২৪ সালেও একই পুরস্কার অর্জন করেছিলেন।

৫৬টি কমনওয়েলথ দেশের ৫৩ হাজার ৪৩৪টি এন্ট্রি এবং ৬৫০ জন বিচারকের মূল্যায়ন থেকে লুভিয়ার লেখা নির্বাচিত হয়। কল্পনাশক্তি, আবেগঘন উপস্থাপন ও ব্যতিক্রমী দৃষ্টিভঙ্গির জন্য বিচারকদের বিশেষভাবে মুগ্ধ করেছে তার রচনা। এবারের বিজয়ী লেখা “কমনওয়েলথ হেডস অব অ্যানিম্যালস মিটিং (সিএইচওএএম) ২০২৫: টুওয়ার্ডস সাস্টেইনেবল এক্সিস্টেন্স”–এ সৃজনশীলতা, শক্তিশালী ভাষা ও মানবিক বার্তার কারণে তা অনন্য হয়ে ওঠে।

রচনায় তিনি বিশ্বজুড়ে প্রাণী–সুরক্ষা এবং তাতে মানবজাতির দায়িত্বশীল ভূমিকার কল্পনামূলক ধারণা তুলে ধরেছেন। এর আগে ২০২৪ সালে তিনি লিখেছিলেন “মাই টকিং ডে উইথ দ্য মেরিন ক্রিচারস”, যেখানে সমুদ্রজীবের দৃষ্টিকোণ থেকে সমুদ্রসৈকত পরিষ্কার কার্যক্রমে তার কল্পিত অংশগ্রহণ উঠে আসে। সেই রচনাটিও অর্জন করেছিল কিউসিইসি–এর সিলভার অ্যাওয়ার্ড।

ঢাকার স্যার জন উইলসন স্কুলের চতুর্থ শ্রেণির ছাত্র লুভিয়া ডে পারিসো আন্তর্জাতিক মানবাধিকারকর্মী ও উন্নয়ন পেশাজীবী রুমকি ফারহার সন্তান।

“আমি শুধু আমার কল্পনায় যা দেখি, তা–ই বলতে চাই,” বলেছে লুভিয়া। দুঃসাহসিক গল্প পড়তে ভীষণ পছন্দ করে সে, আর ভবিষ্যতে লেখক হওয়ার স্বপ্ন দেখে। তার সাফল্যে পরিবার, শিক্ষক ও বন্ধুরা অত্যন্ত গর্ব প্রকাশ করেছেন এবং একে “সকল তরুণ স্বপ্নবাজদের অনুপ্রেরণা” বলে মন্তব্য করেছেন।

প্রতি বছর কুইন্স কমনওয়েলথ এসেই কম্পিটিশন (কিউসিইসি) সৃজনশীলতা ও মৌলিকত্বে সেরা তরুণ লেখকদের সম্মান জানায়। লুভিয়ার এই অর্জন শুধু তার প্রতিভাকেই স্বীকৃতি দেয়নি, বরং শিশুদের কল্পনাশক্তি বিকাশ ও লেখার মাধ্যমে অনুপ্রেরণা ছড়িয়ে দেওয়ার গুরুত্বও সামনে এনেছে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কুইন্স কমনওয়েলথকুইন্স কমনওয়েলথ এসেই কম্পিটিশনরচনা প্রতিযোগিতালুভিয়া ডে পারিসোসিলভার অ্যাওয়ার্ড
শেয়ারTweetPin

সর্বশেষ

রাষ্ট্রপতি নির্বাচনের দিনক্ষণ গেজেট আকারে প্রকাশ হবে: সিইসি

জুলাই ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত।

দুর্নীতির মামলায় ডেপুটি গভর্নর এসকে সুরের ৩ বছরের কারাদণ্ড

জুলাই ২৮, ২০২৬

‘৩২ যুগ্ম সচিবকে বয়স বা চাকরির মেয়াদ বিবেচনায় অবসরে পাঠানো হয়েছে’

জুলাই ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রযুক্তিগত ত্রুটিতে মোদির ভিডিও ব্লক, সরকারের কাছে ক্ষমা চাইল মেটা

জুলাই ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত।

ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে সিইসির বৈঠক চলছে

জুলাই ২৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT