চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভোট দিতে নিবন্ধন করলেন ২৯ হাজার ৩৭৮ প্রবাসী

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:৪৪ অপরাহ্ণ ২৫, নভেম্বর ২০২৫
- সেমি লিড, বাংলাদেশ
A A
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিতে এখন পর্যন্ত বিদেশে থাকা ২৯ হাজারেরও বেশি বাংলাদেশি ভোটার নিবন্ধন করেছেন। মঙ্গলবার ২৫ নভেম্বর সকাল পৌনে ১০টায় নির্বাচন কমিশনের ওয়েবসাইটে প্রকাশিত পোস্টাল ভোটিং আপডেটে এ তথ্য জানানো হয়।

ইসির তথ্য অনুযায়ী, অ্যাপ চালুর পর সকাল ১০টা পর্যন্ত মোট ২৯ হাজার ৩৭৮ জন প্রবাসী ভোটার নিবন্ধন সম্পন্ন করেছেন। এর মধ্যে ২৫ হাজার ৮০৮ জন পুরুষ এবং তিন হাজার ৫৭০ জন নারী।

গত ১৮ নভেম্বর প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন আনুষ্ঠানিকভাবে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপ উদ্বোধন করেন। একই দিনে ১৩তম জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে ১৪৮টি দেশকে পোস্টাল ভোট নিবন্ধনের আওতায় আনা হয়।

ইসির নির্ধারিত সময়সূচি অনুযায়ী, ১৯–২৩ নভেম্বর পূর্ব এশিয়া, আফ্রিকা ও দক্ষিণ আমেরিকার প্রবাসীরা নিবন্ধন করেছেন। ২৪–২৮ নভেম্বর পর্যন্ত উত্তর আমেরিকা ও ওশেনিয়ার দেশগুলোতে থাকা বাংলাদেশিরা নিবন্ধনের সুযোগ পাচ্ছেন।

এ ছাড়া ২১ নভেম্বর থেকে ৩ ডিসেম্বর ইউরোপ, ৪–৮ ডিসেম্বর সৌদি আরব, ৯–১৩ ডিসেম্বর দক্ষিণ এশিয়া ও দক্ষিণ-পূর্ব এশিয়া, এবং ১৪–১৮ ডিসেম্বর সৌদি ছাড়া মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশের ভোটাররা নিবন্ধন করতে পারবেন।

পোস্টাল ব্যালট নিবন্ধন পদ্ধতি

Reneta

ইসির নির্দেশনায় বলা হয়েছে, প্রবাসী ভোটারকে যে দেশ থেকে ভোট দিতে চান, সেই দেশের মোবাইল নম্বর ব্যবহার করে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপে নিবন্ধন করতে হবে। গুগল প্লে স্টোর বা অ্যাপেল স্টোর থেকে অ্যাপটি ডাউনলোড করে প্রয়োজনীয় নথি ও নির্দেশনা দেখে নিবন্ধন সম্পন্ন করা যাবে। সঠিক ঠিকানা দেওয়ার ওপর বিশেষ গুরুত্ব দিতে বলেছে নির্বাচন কমিশন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আসন্ন জাতীয় সংসদ নির্বাচনগণভোটেনিবন্ধনপোস্টাল ভোটিংপ্রবাসী
শেয়ারTweetPin

সর্বশেষ

ফুটবলের মহামঞ্চে সালমা হায়েক

জুন ১২, ২০২৬

নাচে-গানে সুরের মূর্ছনায় জমকালো মঞ্চায়নে পর্দা উঠল বিশ্বকাপের

জুন ১২, ২০২৬

বাজেট প্রথমবারের মত সৃজনশীল অর্থনীতিতে গুরুত্ব

জুন ১১, ২০২৬

বাজেটে শিক্ষা খাতে আগের বছরের চেয়ে বরাদ্দ বেড়েছে

জুন ১১, ২০২৬

ফ‍্যাসিষ্ট আমলের মত ঋণ করে ঘি না খাওয়ার কথা বলে আবার ঋণেই ভরসা

জুন ১১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT