আন্তর্জাতিক

ইসরায়েলি বিমান হামলায় ২৯ ফিলিস্তিন নিহত

ফিলিস্তিনি ব্যক্তি ও শিশু, আহত ও শোকার্ত, ইসরায়েলি বিমান হামলার পর. Channel i News - চ্যানেল আই নিউজ

একজন আহত ফিলিস্তিনি ব্যক্তি ও শিশু শোকার্ত, ইসরায়েলি বিমান হামলার পরের দৃশ্য।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

দক্ষিণ গাজার খান ইউনিসের কাছে আবাসান আল-কাবিরা শহরে একটি স্কুলের বাইরে তাঁবুতে বিমান হামলা চালিয়ে ২৯ ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েল। আহত হয়েছে কয়েক ডজন। অঞ্চলটির সরকারি মিডিয়া অফিস এ তথ্য জানিয়েছে।

বুধবার ১০ জুলাই এক প্রতিবেদনে বিষয়টি জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, খান ইউনিস শহরের পূর্বে অবস্থিত আবাসান আল-কাবিরা শহরের আল-আওদা স্কুলের গেটের পাশে স্থাপিত বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের ক্যাম্পে ইসরায়েল এই হামলা চালায়। হামলায় প্রাথমিকভাবে মৃতের সংখ্যা ২৫ জন বলে জানানো হয়েছিল। পরে সেটি বেড়ে ২৯ জনে পৌঁছায়।

এদিকে, ইসরায়েলি এই হামলার পর আবাসন আল-কাবিরা থেকে আহতদের নাসের হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এই হাসপাতালের একটি সূত্র বলেছে, মৃতের সংখ্যা আরও বাড়বে বলে তারা আশঙ্কা করছে।

ইসরায়েলি সামরিক বাহিনী বলেছে যে, তারা প্রথম তিনটি হামলা চালিয়েছে কারণ হামাসের রাজনীতিবিদ, পুলিশ কর্মকর্তা এবং যোদ্ধারা তাদের ঘাঁটি হিসেবে ব্যবহার করছিল।

মূলত খান ইউনিসের পূর্বাঞ্চলীয় গ্রামগুলো থেকে বাস্তুচ্যুত হওয়া বহু মানুষ আল-আওদা স্কুলেই আশ্রয় নিয়েছেন। হামলার ফলে সেখানে ব্যাপক ধ্বংসযজ্ঞ এবং নারী ও শিশুদের মৃত্যুও হয়েছে। হতাহতদের শরীরের অঙ্গ-প্রত্যঙ্গ সেখানে ছড়িয়ে-ছিটিয়ে ছিল এবং স্কুলের বাইরে তাঁবুতে থাকা বহু মানুষ ইসরায়েলি হামলায় আহত হয়েছেন।

২০২৩ সালের ৭ অক্টোবর থেকে গাজায় ইসরায়েলের যুদ্ধে কমপক্ষে ৩৮ হাজার ২৪৩ ফিলিস্তিনি নিহত ও ৮৮ হাজার ২৪৩ জন আহত হয়েছেন। অন্যদিকে, হামাসের নেতৃত্বাধীন হামলায় ইসরায়েলে মৃতের সংখ্যা ১ হাজার ১৩৯ জন। কয়েক ডজন লোক এখনও গাজায় বন্দী রয়েছে।

বিষয়:ইসরায়েলি হামলা খান ইউনিস বাস্তুচ্যুত ফিলিস্তিনি

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…